৭৮-এ প্রথম শ্রেণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখার কোনো বয়স নেই—প্রবাদটি আবার সত্যি প্রমাণ করলেন বুলগেরিয়ার নাগরিক অ্যাপোস্তল স্তোইয়ানভ। ৭৮ বছর বয়সের এই বৃদ্ধ গত বৃহস্পতিবার ভর্তি হন একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে। একই শ্রেণীতে ভর্তি হওয়া ৪৩০ জন শিশুর সঙ্গে তিনিও শ্রেণীকক্ষে বসে শিক্ষকদের পাঠ নিচ্ছেন। বুলগেরিয়ার পপোভস্তি এলাকার অ্যাপোস্তল বলেন, পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল। কিন্তু কখনো এই সুযোগ হয়নি। তিনি জানান, অঙ্কতেই তাঁর বেশি ভয়। তবে তাঁর বিশ্বাস, শিক্ষকদের সহায়তায় সেই ভয় কাটিয়ে উঠতে পারবেন তিনি। এএফপি