৭৮ গেটওয়ে লাইসেন্স ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল শেয়ারিং বা ভাগাভাগির জটিলতার সমাধান না করেই ৭৮টি গেটওয়ে লাইসেন্স ইস্যু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।আজ বৃহস্পতিবার বিটিআরসির কার্যালয়ে ৭৮ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব লাইসেন্স হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ। তবে কল শেয়ারিং জটিলতা নিরসনে সবগুলো গেটওয়ে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২২টি প্রতিষ্ঠান, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২২টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৪টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়।আইজিডব্লিউর জন্য ১৫ কোটি টাকা, আইসিএক্সের জন্য পাঁচ কোটি টাকা এবং আইআইজির জন্য পাঁচ লাখ টাকা লাইসেন্স ফি জমা দিয়েছে প্রতিষ্ঠানগুলো। নীতিমালা অনুযায়ী, লাইসেন্স পাওয়ার পর ছয় মাসের মধ্যেই প্রতিষ্ঠানগুলোকে কাজ শুরু করতে হবে।গত বছরের ২০ অক্টোবর গেটওয়ে লাইসেন্সের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ৮ ডিসেম্বর ১৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে।তাদের কারিগরি দিক বিবেচনা করে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ৮৫টি প্রতিষ্ঠানের নাম জমা দেয় বিটিআরসি। মন্ত্রণালয়ের বিবিধ শর্তের কারণে তিন প্রতিষ্ঠানকে বাদ দিয়ে গত ৮ মার্চ ৮২ প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে চিঠি দেয় বিটিআরসি। এর মধ্যে ৭৮টি প্রতিষ্ঠান নিজ নিজ লাইসেন্সের জন্য নির্ধারিত টাকা জমা দেয়।বর্তমানে দেশে দুটি আইআইজি, চারটি আইজিডব্লিউ এবং তিনটি আইসিএক্স বিদ্যমান। ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশনস সার্ভিসেস (আইএলডিটিএস) নীতিমালার আওতায় ২০০৮ সালে এই তিন ধরনের লাইসেন্স প্রথমবারের মতো দেওয়া হয়।