৮ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা আট দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৬ নভেম্বর থেকে এ বন্দরের কার্যক্রম আট দিন বন্ধ ছিল। সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম রেজা বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে আজ সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এ বি এম আনোয়ারুল বাছেতও বিষয়টি নিশ্চিত করেছেন।