৮০ কোটি টাকার নীল হীরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত কালিনান খনিতে বিরল নীল হীরা পাওয়া গেছে। সাড়ে ২৫ ক্যারেটের এই হীরক খণ্ডটি পেয়েছে পেট্রা ডায়মন্ড কোম্পানি। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বিশেষজ্ঞরা বলছেন, এই হীরার মূল্য এক কোটি ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) বেশি হবে। এতে খনি কোম্পানি পেট্রার শেয়ারের মূল্য বেড়ে যেতে পারে।পেট্রার মুখপাত্র ক্যাথি মালিনস বলেন, এমন উন্নত মান ও আকৃতির হীরা সচরাচর বাজারে আসে না।কালিনান খনি নীল হীরার জন্য বিখ্যাত। এই খনি থেকে ১৯০৫ সালে ‘স্টার অব আফ্রিকা’ নামের নীল হীরা খণ্ডটি পাওয়া যায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্ হীরা এটি। নাসপাতি আকৃতির ৫৩০ ক্যারেটের ওই হীরা খণ্ডটি রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। সেই থেকে এটি ব্রিটিশ রাজপরিবারের অলংকার ভান্ডারে জায়গা করে নেয়।