৮২ বছর বয়সে পা রাখলেন কবি ও চিত্রপরিচালক মায়া অ্যাঞ্জেলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রো-আমেরিকান কবি ও চিত্রপরিচালক মায়া অ্যাঞ্জেলো ৮২ বছর বয়সে পা রেখেছেন গত ৪ এপ্রিল। কিন্তু এক মাস পরে অাজ বৃহস্পিতবার ঘটা করে এ জন্মদিনের আয়োজন করেছেন তিনি। আর এই ৮২তম জন্মদিনের পার্টির আয়োজনটা করা হয়েছে মায়া অ্যাঞ্জেলোর নর্থ ক্যারোলিনার বাসার পেছন দিকের বাগানবাড়িতে। মায়া অ্যাঞ্জেলোর এই ৮২তম জন্মদিনের পার্টিতে তাঁর অসংখ্য বন্ধুসহ শিল্পী মার্টিনা ম্যাকব্রাইড, নাওমি জাড, গ্লাডিস নাইট ছাড়াও চিত্রপ্রযোজক ও পরিচালক লি ড্যানিয়েল উপস্থিত থাকবেন। জন্মদিনের পার্টি উপলক্ষে মায়া টুইটারে তাঁর প্রথম অ্যাকাউন্ট খুলেছেন। তা ছাড়া ফেসবুকে প্রায় তিন লাখ ৮৫ হাজার ভক্ত আছে ৮২ বছর বয়সী এ কবির।