প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের ঘটনায় খুন, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় আজ সোমবার দুপুরে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে ৮২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডি এটি দাখিল করে।অভিযোগপত্রটি আজ আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ। মামলায় দুই হাজার ৩২৮ জনকে আসামি করা হয়েছিল। সিআইডি অভিযোগপত্রে ৮২৪ জনকে অভিযুক্ত করেছে। এক হাজার ৫০৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।