৮৪ জওয়ানকে ৭ নভেম্বর হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় ঢাকা সেক্টর সদর দপ্তরের ৮৪ জন জওয়ানকে আগামী ৭ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়ে ওই দিন বিচারকাজ শুরুর আগ পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। এ সময় বাদীপক্ষের সাক্ষ্যপ্রমাণও হাজির করার নির্দেশ দেওয়া হয়। আজ সোমবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১১-এ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।এ সময় আসামিদের মধ্যে পাঁচজন তাঁদের দোষ স্বীকার করেছেন। বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদের সভাপতিতে সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত বিচারকাজ চলে। তাঁর সঙ্গে ছিলেন লে. কর্নেল শাহাদত হোসেন, মেজর এ কে এম আলমগীর হোসেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ। মামলায় প্রসিকিউটর হিসেবে ছিলেন মেজর তসলিম উদ্দিন। জানা গেছে, এ মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত ছিলেন। এর মধ্যে ৮৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি দুজন পলাতক থাকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি। বিদ্রোহ মামলার আসামিদের মধ্যে ১৯ জন সিআইডির তদন্তে অভিযুক্ত হয়েছেন।