৮৪ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ৮৪ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। আজ বুধবার সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।ফরিদুন্নাহার লাইলীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, মন্ত্রণালয়ে সংরক্ষিত (২৪ ডিসেম্বর, ২০১২) গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ চার হাজার ৯২৯ জন। এ তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সরকারি কর্মকমিশন থেকে পাওয়া তালিকা এবং হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মোট আট হাজার ১৮৬ জন মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে।বিমানের লোকসান তিন কোটি টাকা: তহুরা আলীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী ফারুক খান জানান, চলতি ২০১২-১৩ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রায় তিন কোটি টাকা লোকসান দিয়েছে। লোকসান কাটাতে অলাভজনক চারটি রুট সাময়িক বন্ধ রাখা হয়েছে। এগুলো হলো ম্যানচেস্টার, করাচি, হংকং ও দিল্লি।