৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফিরে পাওয়ার কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা মাতিয়ার রহমানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আগামী দুই সপ্তাহের মধ্যে আইন, সংস্থাপন, নির্বাচন কমিশন সচিব ও সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিতে পুনর্বহাল না করারও নির্দেশ দেন আদালত।উল্লেখ্য, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর ৩২৭ জনকে থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়।চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে এই ৮৫ জন প্রশাসসিক ট্রাইব্যুনালে পরে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে মামলা করলে এ বছরের ১২ এপ্রিল আদালত চাকরিতে তাঁদের পুনর্বহালের পক্ষে রায় দেন।সর্বশেষ ১৬ মে চাকরিতে তাঁদের পুনর্বহাল করা হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা মাতিয়ার রহমান রিট আবেদনটি করেন।