কোলকাতা টেস্টে ভালো খেলতে খেলতে হঠাৎ খেই হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আর এই ‘খেই হারানো’-তেই জমে উঠেছে খেলা। ক্রিকেটের চিরন্তন অনিশ্চয়তা সৌন্দর্যরূপে আবার ফিরে এল ইডেনের মাঠে। আর একপর্যায়ে ৪ উইকেটে ২৫৫ রান তুলে ফেলা দক্ষিণ আফ্রিকা হরভজন সিংয়ের দুই বলের কারিশমা, অমিত মিশ্র ও ইশান্ত শর্মার কল্যাণে পরিণত হয়েছে ৯ উইকেটে ২৬৬-তে।সকালে কোলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। প্রোটিয়াসরা প্রথম উইকেট অবশ্য হারায় দলীয় ৯ রানে। জহির খানের বলে বোল্ড হয়ে যান অধিনায়ক গ্রায়েম স্মিথ। এরপর উইকেটে হাশিম আমলা ও পিটারসেন নিজেদের জমিয়ে ফেলেন। দুজনই পূরণ করেছেন শতরান। পিটারসেন ১০০ ও হাশিম আমলা ১১৪ রান করেন।পিটারসেন-আমলার যুগলবন্দীতে কোলকাতা টেস্টের প্রথম দিনটি প্রায় নিজের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু চা-বিরতির পরই একপ্রকার তাসের ঘরের মতোই ধসে পড়ে তাঁদের ইনিংস। হরভজন সিং পরপর দুই বলে অ্যাশওয়েলপ্রিন্স ও জেপি ডুমিনিকে আউট করে দক্ষিণ আফ্রিকার পথ হারিয়ে দেন। এরপর আর নিজেদের খাদের কিনারা থেকে টেনে তুলতে পারেননি তাঁরা। খাদের কিনার থেকে খাদের অতলেই হারিয়ে গেছে তাঁদের ইনিংস। ৪ উইকেটে ২৫৪ রান থেকে প্রথম দিন শেষে দাক্ষণ আফ্রিকা পরিণত হয়েছে ২৬৬/৯।ভারতের পক্ষে হরভজন সিং ও জহির খান দুজনই তিনটি করে উইকেট নেন। তাঁদের খরচ যথাক্রমে ৬০ ও ৭৭ রান।