প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ভারত। সুরেশ রায়নার ৬৩, বীরেন্দ্র শেবাগের ৪৬, কার্তিকের ৪৪ রানে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৯৮ রান। এ ছাড়া বিরাট কোহলি ৩১ ও রবীন্দ্র জাদেজা করেন ২২ রান। সফরকারীদের হয়ে ক্যালিস নেন তিন উইকেট। এ ছাড়া মরকেল ও পারনেল একটি করে উইকেট নেন। এর আগে জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে টসে জিতে স্মিথের অনুপস্থিতিতে আজকের ম্যাচের দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ক্যালিস ভারতকে ব্যাট করতে পাঠান।এখন ২৯৯ রানের লক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৪৯ ওভারে ৯ উইকেটে ২৯০ রান। পারনেল ৪৭ (৪৫ বলে) ও ল্যাঙাভেল্ট ১ (১ বলে) রানে ব্যাট করছেন।