আইডিয়া কাপ: ভারতের সংগ্রহ ২৭৯/৯ (৫০ ওভার)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবরাজ সিং ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৯৯ রানের জুঁটিটি ভেঙে পেরেইরা শ্রীলঙ্কাকে স্বস্তিই এনে দিয়েছেন। তারপরওশেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাড়ায় ৯ উইকেটে ২৭৯।৩৭ রান করে ধোনি উইকেটের পেছনে কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েছেন। অন্য প্রান্তে যুবরাজ সিং আত্মপ্রত্যয়ী ৭১ রানের ইনিংস খেলে ভারতকে ভালোমতোই ম্যাচে রেখেছেন। যুবরাজের ব্যাটিং ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে শীতের শেষ বিকেলে ঝড় তোলারই প্রস্তুতি নিচ্ছে। মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যাওয়ার পর যুবরাজের সঙ্গী হয়েছেন সুরেশ রায়না। ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯২ রান। ওভারের বিচারে বেশ ভালোই একটা সংগ্রহ। এখন ভারতের অপেক্ষা, বাকি ব্যাটসম্যানদের ‘ক্লিক’ করা আর যুবরাজের ৭১ রানের ইনিংসটিকে আরও অনেক দূর টেনে নিয়ে যাওয়া। সব মিলিয়ে কুয়াশার চাদরে মোড়া সন্ধ্যার শেরেবাংলা স্টেডিয়ামের শিশির গতকাল থেকে এতটাই আলোচিত যে, আজও শ্রীলঙ্কার সামনে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলতে ভারতের একটা বিরাট সংগ্রহের বিকল্প নেই। এই ‘বিরাট’ সংগ্রহ হতে পারে ৩২০, ৩৩০ বা তার চেয়েও বেশি। মাত্র এক মাস আগেই এই ভারত-শ্রীলঙ্কার একটি ম্যাচে রান উঠেছে ৮০০-এর বেশি। ভারতের ৪০০ রান তাড়া করে শ্রীলঙ্কা হেরেছিল খুব অল্প ব্যবধানে। সেদিক থেকে বিচার করলে আজকের ম্যাচে ভারতের বড় সংগ্রহের বিকল্প নেই, আর তারা বড় সংগহের পথে হাঁটলেও শ্রীলঙ্কাও কোনো দিক দিয়েই কম যাবে না। তাই আজ নিখাদ ক্রিকেটামোদীদের জন্য একটা চমত্কার উত্তেজনাময় সন্ধ্যা অপেক্ষা করছে—এ কথা বলাই যায়। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৪ রানেই ওয়েলেগেদারার বলে গৌতম গম্ভীরকে হারায়। এরপর বীরেন্দর শেবাগের ঝড়ে এলোমেলো হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল লঙ্কান বোলিং। শেবাগ মাত্র ৩১ বলে ৯টি চারের সাহায্যে ৪৭ রান করে ওয়েলেগেদারার বলেই থিরিমানের হাতে ধরা পড়েন। এঁদের পাশাপাশি বিরাট কোহলি অল্প রানে আইট হয়ে যান আজকের শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ওয়েলেগেদারার বলেই। এই সময়ের একটি ছোট্ট বিপর্যয় বেশ ভালোভাবেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর যুবরাজ। ৯৯ রানের জুঁটিটি ভাঙেন তরুণ পেসার পেরেরা।