৯ আগস্ট ঢাকায় বিএনপির গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আগামী ৯ আগস্ট ঢাকায় গণমিছিলের ঘোষণা দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আটক নেতা-কর্মীদের মুক্তি এবং নিখোঁজ ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে উদ্ধারসহ অন্যান্য দাবিতে বিএনপি এ কর্মসূচি ঘোষণা করেছে।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন। দলের এ কর্মসূচিতে বাধা না দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।