৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ এপ্রিল দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।আজ বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ ঘোষণা দেন।আজহারুল ইসলাম বলেন, গণ-আন্দোলন গড়ে তুলে এ ব্যর্থ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। মঙ্গলবার জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় প্রমাণিত হয়েছে যে সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকার নিজের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধী দলের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে। ক্ষমতার দম্ভ ও পেশি শক্তির জোরে সরকার জনগণের আন্দোলন ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ অন্য নেতাদের মুক্তি দাবি করে আজহারুল ইসলাম বলেন, শীর্ষ নেতাদের কিছু হলে সরকারকেই তার দায়-দায়িত্ব নিতে হবে।