৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের কারণে ৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষা হবে কি না, তা আগামীকাল দুপুরের মধ্যে জানানো হবে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলো ডটকমকে এই তথ্য জানিয়েছেন।পরীক্ষার সময়সূচি অনুযায়ী ৯ এপ্রিল এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা।