৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের নয় কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছয় কর্মকর্তাই ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আছেন। আজ বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।যাঁরা সচিব পদে পদোন্নতি পেয়েছেন তাঁরা হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আসাদুজ্জামান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম হোসেন, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোশাররফ হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারি, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য সাহাবউল্লাহ এবং বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ফজলে কবির।এ ছাড়া পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম রীতি ইব্রাহিমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) পদে নিয়োগ করা হয়েছে।