৯ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আজ শনিবার সকাল থেকে আবার শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় ত্রিপুরায় মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম সচল হয়। পাথর, সিমেন্ট, চিঁটাগুড়, প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য নিয়ে শতাধিক ট্রাক ট্রার্মিনালে এসে পৌঁছেছে। উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্যে প্রতিদিন এসব পণ্যসহ শতাধিক পণ্য আখাউড়া দিয়ে রপ্তানি হয়। বন্দরের ব্যবসায়ী ও শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ত্রিপুরা সফরের কারণে আগরতলা অংশে ৪০০ মিটার রাস্তা মেরামতের জন্য ৪ নভেম্বর থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অন্যান্য পণ্যবাহী ট্রাক আগরতলা সীমানায় প্রবেশ করার দাপ্তরিক কার্যক্রমও দ্রুতগতিতে চলছে।