প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আদিবাসী-উপজাতি কোটায় ভর্তির সাক্ষাত্কার ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে এ সাক্ষাত্কার গ্রহণ করা হবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।