প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নয় বছর চাকরি করলে তাঁদের চাকরি স্থায়ী হবে। এ সংক্রান্ত ব্যাটালিয়ন ও আনসার সংশোধন আইন-২০১০-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে ১২ বছর চাকরি করলে তাঁদের চাকরি স্থায়ী হতো।পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে আজ বাংলাদেশ পর্যটন বোর্ড আইন-২০১০-এর খসড়া ও বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন-২০০০-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।