৯ বিদেশিকে অপহরণ করেছে তালেবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে নয়জন বিদেশি নাগরিককে অপহরণ করেছে তালেবান জঙ্গিরা। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, বিদেশিদের বহনকারী হেলিকপ্টারটি লগার প্রদেশের আজরা জেলায় অবতরণে বাধ্য হয়। এ সময় জঙ্গিরা হেলিকপ্টারটিকে ঘিরে ফেলে। এরপর নয় বিদেশিকে তারা অপহরণ করে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি অবতরণে বাধ্য হয় বলে ধারণা করা হচ্ছে। জেলাটি তালেবান-নিয়ন্ত্রিত বলে পরিচিত। এই অপহরণের ঘটনার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।