৯ মে থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা পেট্রোল পাম্প মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা দাবি না মানলে ৯ মে থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদ। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা এ ঘোষণা দেন।বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক সংবাদ সম্মেলনে লিখিতভাবে তাঁদের দাবি তুলে ধরেন। এসব দাবি পূরণ করা না হলে সারা দেশে পেট্রোল পাম্প ও ট্যাংক লরিতে জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন ৯ মে থেকে বন্ধ করে দেওয়া হবে।এসব দাবির মধ্যে তেল বিক্রির কমিশন বৃদ্ধি, জ্বালানি তেলে ভেজাল রোধে প্রতিটি ডিপোতে পরীক্ষাগার স্থাপন, পেট্রোল পাম্পে ডাকাতি বন্ধে মালিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, জ্বালানি তেলবাহী যানে পুলিশের হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া ইত্যাদি উল্লেখযোগ্য।