৯০ দিনে ২৯ হাজার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ বলেছে, সোমালিয়ায় দুর্ভিক্ষে গত তিন মাসে ২৯ হাজারেরও বেশি শিশু মারা গেছে। একই সঙ্গে সংস্থাটি সোমালিয়ার আরও তিনটি নতুন এলাকাকে দুর্ভিক্ষ-আক্রান্ত বলে ঘোষণা করেছে। জাতিসংঘ কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে আজ শুক্রবার এ খবর জানানো হয়েছে।এর আগে গত মাসে জাতিসংঘ সোমালিয়ার দক্ষিণাঞ্চলের দুটি এলাকাকে দুর্ভিক্ষ-পীড়িত বলে ঘোষণা করে। জাতিসংঘের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন দেশটির দক্ষিণাঞ্চলের মোট পাঁচটি এলাকায় দুর্ভিক্ষ রয়েছে।জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) সোমালিয়া ইউনিটের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের সব এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।পরিস্থিতি মোকাবিলায় দাতা সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।