বিডিআর বিদ্রোহের ঘটনায় সারা দেশে বিডিআরের (বিজিবি) ৫৮টি ইউনিটে এ বাহিনীর নিজস্ব আইনে বিচার চলছে। এরই মধ্যে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪টি ইউনিটের বিচার সম্পন্ন হয়েছে। এসব ইউনিটের ৯৩২ জনকে চার মাস থেকে সাত বছর পর্যন্ত মেয়াদে সাজা দেওয়া হয়েছে, তাঁদের সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি ৩৪টি ইউনিটের পাঁচ হাজার ৯৭ জনের বিচার চলছে। বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিডিআর আইনে বিশেষ আদালতে তাঁদের বিচারকাজ চলছে। বিশেষ আদালতে শুধু ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিদ্রোহের বিচার চলছে। ঢাকার পিলখানায় হত্যা, লুণ্ঠনসহ অন্যান্য অপরাধের বিচার হবে দেশের প্রচলিত আইনে।২০০৯ সালের ২৪ নভেম্বর রাঙামাটির রাজনগরে ১২ রাইফেল ব্যাটালিয়নে বিচার শুরুর মধ্য দিয়ে শুরু হয় বিদ্রোহের বিচার-প্রক্রিয়া। এ পর্যন্ত যে ২৪টি ইউনিটের বিচার-কার্যক্রম শেষ হয়েছে, তার মধ্যে পঞ্চগড়ে ২৫ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জন, ঠাকুরগাঁওয়ে ২০ রাইফেল ব্যাটালিয়নের ৫০ জন, ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জন, সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নের ৫৬ জন, রাঙামাটির রাজনগরের ১২ রাইফেল ব্যাটালিয়নের নয়জন, সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের ১৪ জন, বান্দরবানের বলীপাড়ার ১০ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জন, লালমনিরহাটের ৩১ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জন, জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ জন, সিলেটের আখালিয়ায় ২১ রাইফেল ব্যাটালিয়নের ৩৯ জন, আখালিয়ার ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৫৯ জন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়নের ৩৫ জন, খাগড়াছড়ির খেদাছড়ার ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৬ জন, দিনাজপুরের ফুলবাড়ীর ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জন, নওগাঁর ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২৫ জন, সিলেট সেক্টর সদর দপ্তরের ৬১ জন, পিলখানায় রেকর্ড উইংয়ের ১১১ জন, কুষ্টিয়ার সেক্টর সদর দপ্তরের ১৫ জন, মিরপুরের ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪০ জন, চুয়াডাঙ্গার ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৭ জন, রাজশাহীর ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪৪ জন, রাঙামাটির মারিশ্যার ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৭৪ জন ও ছোট হরিণার ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া আরও ৩৪টি ইউনিটের পাঁচ হাজার ৯৭ জনের বিচারকাজ চলছে। এর মধ্যে সাতটি ইউনিটের রায় দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে। বর্তমানে ঢাকার পিলখানায় বিডিআর হাসপাতালের ২৫৬ জন, সিগন্যাল সেক্টরের ১৮৭ জন, আরএসইউর (গোয়েন্দা শাখা) ১১৩ জন, সদর রাইফেল ব্যাটালিয়নের ৭৩৫ জন, সব পরিদপ্তর শাখা ও আরএসবির ৩৩৭ জন, সেক্টর সদর দপ্তরের ৮৪ জন, ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৬২৩ জন, ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন, ৩৬ রাইফেল ব্যাটালিয়নের ৩১০ জন, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ জনের বিরুদ্ধে বিচারকাজ চলমান আছে। এ ছাড়া ঢাকার বাইরে খুলনা সেক্টর সদর দপ্তরের ২৪ জনের, খুলনা ২৩ রাইফেল ব্যাটালিয়নে ৫৯ জনের, যশোর ২২ রাইফেল ব্যাটালিয়নের ৬৪ জনের, সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়নের ১০৫ জনের, উপকূলীয় সহায়ক কোম্পানির তিনজন, পত্নীতলার ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ১১ জনের, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের ২১ জনের, দিনাজপুরের সেক্টর সদর দপ্তরের ১৩ জন, কুঠিবাড়ী দুই রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জন, রংপুর সেক্টর সদর দপ্তরের ১১ জন, কুড়িগ্রামের ২৭ রাইফেল ব্যাটালিয়নের ৫০ জনের, রংপুরের ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জনের, ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের ১৪ জন, জামালপুরের ছয় রাইফেল ব্যাটালিয়নের ৫২ জন, নেত্রকোনার ১৬ রাইফেল ব্যাটালিয়নের ৫৩ জনের, ময়মনসিংহের ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ২৮ জন, সিলেটের শ্রীমঙ্গলের ১৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৫ জনের, খাগড়াছড়ির সেক্টর সদর দপ্তরে ৪২ জন, রামগড়ের ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জন, পানছড়ির ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জন, কক্সবাজারের ১৭ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জন, টেকনাফের ৪২ রাইফেল ব্যাটালিয়নের ৫১ জন ও বায়তুল ইজ্জতের আরটিসিঅ্যান্ডএসের ১৫৩ জনের বিরুদ্ধে বিচার চলছে।