‘...আমাকে প্লেয়ার বলে ডাকেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলকে বলা হয় টেবিল টেনিসের উর্বর ভূমি। সেই নড়াইল থেকেই উঠে এসেছে সুমাইয়া হোসেন (ঐশী)। টিটি পরিবারের মেয়ে এবারের ফেডারেশন কাপে খেলেছে বাংলাদেশ কেমিক্যালের হয়ে। নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর চোখে টিটি নিয়ে অনেক স্বপ্ন শুনলাম, তোমার পরিবারের সবাই নাকি টিটি খেলে?সুমাইয়া হোসেন (ঐশী): ঠিকই শুনেছেন। বাবা ইসমাইল হোসেন একসময় খেলতেন। উনি এখন টিটির আম্পায়ার। আমার ছোট বোন (পাশে বসা) টুসিও খেলছে। ফুফাতো বোন সালেহা আর চাচাতো বোন সোমা জাতীয় দলে খেলেন। চাচারাও খেলেন। তবে জয় চাচা কিছুদিন হলো ছেড়ে দিয়েছেন খেলা। মুস্তাক চাচা এখনো খেলেন। নড়াইলে তো বলতে গেলে ঘরে ঘরে টিটি খেলা হয়। কিন্তু এখন সেভাবে খেলোয়াড় উঠে আসছে না কেন?সুমাইয়া: প্রথম কারণ খেলার জায়গার অভাব। আমি প্র্যাকটিস করি বাড়ির পাশের জিমে। এ ছাড়া বয়েজ স্কুলের ভেতরে একটা টিটি কোর্ট আছে, সেখানে খেলি। তবে সেখানে খেলতে খুব কষ্ট হয়। কোনো কোচ নেই আমাদের। বড় ভাইদের কাছ থেকে যেটুকু পারি, সাহায্য নিই। স্থানীয় লিগ-টুর্নামেন্ট কেমন হয়? সুমাইয়া: নড়াইলে লিগ নিয়মিত হয় না। তবে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলি। স্থানীয় টুর্নামেন্টে এবং স্কুলে আমিই চ্যাম্পিয়ন। স্যার-ম্যাডামরা আমাকে প্লেয়ার বলে ডাকেন। আমার নাম ঐশী, ওই নামে কেউই ডাকেন না। তোমার বোন টুসি কেমন খেলে?সুমাইয়া: ও তো এখনো ছোট। সবে শিখছে। আমার সঙ্গে সিঙ্গেলস খেলে। কিন্তু যখন হেরে যায়, তখন খুব রাগ করে, আবার মন খারাপ করে। একবার হলো কি—আমার ফাইভ ওর লাভ। ও যখন বুঝছে যে হেরে যাচ্ছে, তখন বলে আমি আর খেলব না। তখন আমি একটা পয়েন্ট ছেড়ে দিই। ও খুশি হয়। এরপর আবার পয়েন্ট মিস করে। তখন ও আবার বলে, খেলব না। ওকে যতই বোঝাই, ও ততই বলে খেলবে না। পরে ইলেভেন-ফাইভে হারে। তুমি তো এ বছর শিলংয়ে দক্ষিণ এশিয়ান জুনিয়র টিটিতে খেলেছ। সেখানে কেমন রেজাল্ট করেছিলে?সুমাইয়া: ওখানে আমি মাত্র একটা গেম জিতেছিলাম। এর আগে কোনো দিন আব্বু-আম্মুকে ছেড়ে দেশের বাইরে থাকিনি, তাই মন খুব খারাপ ছিল। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের পার্থক্য দেখলে কোথায়?সুমাইয়া: আমাদের কোনো কোচ নেই। কিন্তু ভারতে গিয়ে দেখি, ওদের সবার কোচ আছে। ফেডারেশন যদি এই দিকটা দেখত, তাহলে আমরাও হয়তো ওদের মতোই খেলতে পারতাম। তোমার ক্লাব কেমন টাকাপয়সা দিচ্ছে?সুমাইয়া: এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। আমার আব্বু জানেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নড়াইল তো ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার জন্য বিখ্যাত...সুমাইয়া: আমাদের বাড়ি থেকে খুব কাছে ওনার বাড়ি। নিশ্চয়ই মাশরাফির ভক্ত তুমি?সুমাইয়া: না। আমার সাকিবের খেলা ভালো লাগে। টিটি খেলোয়াড় হিসেবে কী স্বপ্ন দেখো?সুমাইয়া: জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। সোমা আপা, সালেহা আপার মতো খেলতে চাই। একদিন এসএ গেমসেও খেলতে চাই।