‘...এভাবে ঝুলিয়ে রাখার মানে নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর পাতানো খেলার শাস্তি দিতে বেশ তৎপর ছিল বাফুফে। চ্যাম্পিয়ন শেখ জামালকে বড় অঙ্ক জরিমানা করতেও কসুর করেনি। কিন্তু এবার সেই বাফুফেই আড়াই মাসেও পাতানো খেলার অভিযোগের সুরাহা করেনি। আর সবার মতো এবারের বাংলাদেশ লিগ রানার্সআপ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামও (মানিক) এটাকে ভালো চোখে দেখতে পারছেন না এবার পাতানো খেলার অভিযোগ নিষ্পত্তি করতে ধীরে চলার নীতি নিয়েছে বাফুফে। বিষয়টিকে কীভাবে দেখছেন?শফিকুল ইসলাম: ধীরে চলার কোনো সুযোগ নেই। দর্শক, সংগঠক, খেলোয়াড়—সবাই জানতে চায় পাতানো খেলা সত্যিই হয়েছে কি হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা চুপ করে থাকলে দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। বিষয়টি দ্রুত পরিষ্কার করা উচিত ফেডারেশনের। কিন্তু ফেডারেশন তো তেমন তাগিদ দেখাচ্ছে না। এটা কেন?শফিকুল: এটার উত্তর ফেডারেশনই দিতে পারবে। আমার কথা হলো, তদন্ত করে ফেডারেশন হয় বলুক পাতানো খেলা হয়েছে, নইলে বলুক হয়নি। যদি বলে পাতানো খেলা হয়নি, ওকে ফাইন। সে ক্ষেত্রে অভিযুক্ত দল অভিযোগমুক্ত হবে। অভিযোগমুক্ত হওয়ার অধিকার নিশ্চয়ই তাদের আছে। এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে নেই। এবার লিগের প্রথম পর্বে ব্রাদার্স-রহমতগঞ্জ এবং ফিরতি পর্বে শেখ জামাল-ব্রাদার্স ম্যাচ নিয়ে অভিযোগ। সামগ্রিকভাবে পাতানো খেলা নিয়ে এবার আপনার পর্যবেক্ষণ কী?শফিকুল: এবার একটা ভালো দিক হলো, লিগে অনেক দলই আগের মতো বন্ধুত্বের সূত্রে ম্যাচ ছাড়েনি। আগে এটা হতো বলে শুনেছি। এবার চ্যাম্পিয়নশিপ লড়াই, মাঝামাঝি অবস্থান এবং রেলিগেশন লড়াইয়ে ভীষণ ফাইট হয়েছে। আমার জানামতে, অবনমন অঞ্চলে থাকা কয়েকটি দল পয়েন্ট চেয়েও পায়নি অন্যদের কাছ থেকে। আর এবারের অভিযোগ দুটি অবনমন বাঁচানো-সংক্রান্ত। বলতেই হয়, পরিস্থিতির উন্নতিই দেখছি। তার পরও দুটি ম্যাচ নিয়ে কথা উঠেছে। তার মানে, অভিযোগমুক্ত লিগ তো হলো না...শফিকুল: কোনো অভিযোগ না উঠলে খুশি হতাম। তার পরও যখন উঠেছে, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত চাই। একটা বিষয় লক্ষ রাখা উচিত, অভিযোগ উঠলেই কেউ দোষী, সেটা ঠিক নয়। তদন্তই ঠিক করে দেবে সব। তবে এবারের লিগের গায়েও কালি পড়ে গেছে, ফুটবলের জন্য যা মোটেও ভালো খবর নয়। আড়াই মাসেও এর সমাধান না হওয়ায় অনেকে অনেক রকম কথা বলছেন। আপনি কীভাবে নিচ্ছেন?শফিকুল: যাঁরা পাতানো খেলা শনাক্তকরণ কমিটিতে আছেন, তাঁরা ফুটবলে সম্পৃক্ত না থাকলেও এ ধরনের তদন্ত করার ক্ষমতা রাখেন। তাঁদের ওপর আস্থা রাখতেই হবে। এখন তাঁরা যদি সত্যকে মিথ্যা বানান, কিছু করার নেই। তবে আমি বিশ্বাস করি, সে রকম কিছু হবে না। যা ঘটেছে, সেটাই ওনারা তুলে ধরবেন। পরশু পাতানো খেলা শনাক্তকরণ কমিটির সভা বসার কথা থাকলেও সভাটা হয়নি। এটা কি দীর্ঘসূত্রতা, না অন্য কিছু?শফিকুল: আমি বলতে পারব না, ঠিক কী কারণে এত দেরি হচ্ছে। অথচ এরই মধ্যে দলবদলের তারিখ ঘোষিত হয়েছে (৬ আগস্ট শুরু দলবদল)। কাজেই আর কালক্ষেপণ না করে বিষয়টার সমাধান দেখতে চাই।