‘...কোনো কারণ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিলির সঙ্গে যেন তিনিও হারিয়ে যেতে বসেছেন। বাংলাদেশ লিগের ছয় ম্যাচ শেষেও শেখ জামালের দুই স্ট্রাইকারের নামের পাশে গোল নেই। কেন গোল পাচ্ছেন না, কাল ম্যাচের পর এ নিয়েই বললেন এনামুল হক গোল করা কি ভুলে গেছেন?এনামুল হক: ভুলিনি। আশা করি, একটা গোল পেলেই নিয়মিত পেতে থাকব।  ফেডারেশন কাপে ছয় গোল করেছেন। এমিলি দুটি। বাংলাদেশ লিগের ছয় ম্যাচে আপনারা দুজন গোলের খাতাই খুলতে পারলেন না। এমিলি গোল পাচ্ছে না ১০ ম্যাচ।এনামুল: ব্যাপারটা আমার কাছে অবাক লাগছে। কিন্তু কী করব, আমি নিজের ওপর খুশি নই। ক্লাব সব সুযোগ-সুবিধা দিয়েছে। এখন রেজাল্ট দিতে না পারা তো ভালো কথা নয়। তবে এটাও ঠিক, লিগের শুরুতে মাঝমাঠে খেলেছি। এখন আবার স্ট্রাইকিংয়ে। যাক, এসব কোনো কথা নয়, গোল পেতে হবে আমাদের, এটাই শেষ কথা। সমস্যাটা কোথায়?এনামুল: সমস্যা দেখছি না। গোল না পাওয়ার কোনো কারণ নেই। সুযোগ পাচ্ছি, কিন্তু মিস হচ্ছে। কেন যে মিস করছি সেটাই ভেবে পাই না। আপনি তো কাছ থেকে দেখছেন এমিলিকে। তাঁর কোনো সমস্যা কি খুঁজে পেয়েছেন?এনামুল: এমিলিও চেষ্টা করছে। কিন্তু ব্যাড লাক, গোল পাচ্ছে না। আমার ধারণা, ও একটা গোল পেলে আবার আগের রূপে ফিরতে পারবে।  দুজনে বসে কি কোনো উপায় খুঁজে বের করেছেন?এনামুল: শুধু আমরা দুজন নই, গোটা টিমেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। সবাই চেষ্টা করছে, আমাদের দিয়ে গোল করাতে। দলটা তো দুজনের ব্যাপার নয়। সবার সঙ্গে বোঝাপড়া করেই আমরা রেজাল্ট বের করার চেষ্টা করি। আমরা গোলের খাতা খুলতে পারলে টিমটাও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে।  এমনিতে আপনার আর এমিলির মধ্যে বোঝাপড়া কেমন?এনামুল: খুবই ভালো। তবে আবারও ঘুরেফিরে একই কথা বলব, একটা গোল পেলে সব ঠিক হয়ে যাবে। আমাদের টিমে মাঝখানে কিছু সমস্যা হয়েছে। কোচ ছিল না, এখন আমরা জয়ে ফিরে এসেছি। বাকি আছে আমার আর এমিলির গোল পাওয়া। আশা করছি, সামনের ম্যাচে গোল-খরাটা কাটবে আমাদের। শেখ জামাল মাঠে ধুঁকছে। নিশ্চয়ই আপনারাও চিন্তিত এটা নিয়ে?এনামুল: অনেক চিন্তা হচ্ছে। এমন হবে কখনো ভাবিনি। সে কারণে চেষ্টার ত্রুটি রাখছি না ভাই। কিন্তু গোল না পেলে কী করার আছে। তবে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াব। আপনার নববিবাহিতা স্ত্রীর নিশ্চয়ই মন খারাপ। কিছু কি বলেন?এনামুল: হ্যাঁ, ও তো হতাশ হবেই। আমার গোটা পরিবারই হতাশ। কারণ আমার গোল না পাওয়া পরিবারের জন্য ভালো খবর নয়। কী জন্য গোল পাচ্ছি না, এটা নিয়ে পরিবারের সবাই চিন্তা করে। আর ভালো খেললে বউ ভালো বলে, খারাপ খেললে খারাপ। শেখ জামাল তো বিদেশি স্ট্রাইকার আনছে। সাইডলাইনে চলে যাওয়ার ভয় হচ্ছে না!এনামুল: ফরেন প্লেয়ার আসা কোনো ব্যাপার নয়। আমরা চাই টিমের রেজাল্ট। কে খেলল না খেলল সেটা বড় কথা নয়। তবে অবশ্যই দলে জায়গা ধরে রাখার ব্যাপারে আমি সজাগ।