‘...দলের ওপর চাপ কম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এই ম্যাচের জন্য আপনাদের প্রস্তুতিটা কেমন হলো?সাকিব আল হাসান: দলের সবাই প্রস্তুত। গত তিন দিন সবাই কঠোর পরিশ্রম করেছে। ইংল্যান্ড দলে কেভিন পিটারসেন ও স্টুয়ার্ট ব্রড নেই। আপনাদের জন্য নিশ্চয়ই ভালো হলো...সাকিব: এটা ঠিক, তারা তাদের দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছে না। কিন্তু এউইন মরগান খুবই ভালো খেলোয়াড়, আমাদের বিপক্ষে সে আগেও ভালো খেলেছে। তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। শুধু মরগানই নয়, গোটা ইংল্যান্ড দলকে নিয়েই আমাদের সতর্ক হতে হবে। তবে হ্যাঁ, দুজন ভালো খেলোয়াড় না থাকায় আমাদের সুযোগ বাড়বে। ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন কি আসবে? বিশ্বকাপে আপনাদের সম্ভাবনা এখন কতটুকু?সাকিব: আমি এখনো বিশ্বাস করি, কাল (আজ) ভালো খেললে আমাদের ভালো সুযোগ থাকবে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। আগে ব্যাট করলে ভালো একটা স্কোর করতে হবে, আগে বল করলে তাদের কম রানে আটকাতে হবে। আমাদের একাদশ এখনো ঠিক হয়নি, আলোচনাও হয়নি। বিকেলে আলোচনা হবে, তখন সিদ্ধান্ত নেব। আমার মনে হয় না দলে খুব বেশি পরিবর্তন হবে। টস বা উইকেট কি কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে এই ম্যাচে?সাকিব: উইকেট দেখে ভালোই মনে হয়েছে। জানি না, এটা ম্যাচে কোনো পার্থক্য গড়বে কি না। তবে যেভাবেই হোক আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যার বিপক্ষেই খেলি না কেন খুব ভালো খেলতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে...এই বিশ্বকাপে আমরা ভালো ব্যাটিং করছি না। আগের ম্যাচে অমন হারের পর এখন কতটা আত্মবিশ্বাসী আপনারা?সাকিব: আমাদের বিশ্বাস আছে, আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি, নিজেদের কন্ডিশনে যেকোনো সময় বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি। দলের সবাই যথেষ্ট আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরের ম্যাচে দর্শকদের কাছ থেকে প্রত্যাশা কী?সাকিব: দর্শকদের আচরণ ব্যাখ্যা করা আসলেই কঠিন। আপনি যখন ভালো খেলবেন তারা হাততালি দেবে, যখন খারাপ খেলবেন তখন বাজে কথা বলবে। কাজেই দর্শকদের নিয়ে ভাবছি না। আমাদের নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে। গত এক সপ্তাহে আপনার দল নিয়ে কম সমালোচনা হয়নি। এটাকে কীভাবে দেখছেন?সাকিব: প্রথমেই বলে নিই...আমরা এখন কোনো পত্রিকা বা কারও কোনো মন্তব্য পড়ছি না। এসব নিয়ে না ভেবে সবাই এখন পরের ম্যাচটার দিকে তাকিয়ে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে, এমন নজির আছে। কালকের (আজ) ম্যাচেও কি সে রকম কিছু হতে পারে?সাকিব: বলা মুশকিল। নিজেদের সামর্থ্যের প্রয়োগ ঘটাতে হবে ভালোভাবে। গত দুটি ম্যাচে ভালো ব্যাটিং হয়নি, হয়তো নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইনিংসের শুরুতে বেশি শট খেলে ফেলেছি। ছোট ভুলগুলো না করলে আমাদের পক্ষে অনেক ভালো ব্যাটিং করা সম্ভব। এর আগেও অনেক খারাপ অবস্থা থেকে আমরা ভালোভাবে ফিরে এসেছি। এবারও সেটা হতে পারে। আপনি বলেছেন, আগের দুই ম্যাচে ব্যাটিং ভালো হয়নি। ব্যাটিং ভালো করার জন্য আপনারা কী কী কাজ করেছেন?সাকিব: ব্যাটিং নিয়ে আমরা আমাদের রুটিন কাজগুলো বদলাব না। আমরা জানি, ওই রুটিনেই আমরা ভালো খেলেছি। হ্যাঁ, দু-একটা ম্যাচে এদিক-সেদিক হতে পারে। যে রুটিন আছে সেটা অনুসরণ করলেই ভালো করা সম্ভব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারার পর গত পাঁচ-ছয় দিনে আপনারা কী কী ভুল নিয়ে কাজ করেছেন?সাকিব: ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে তেমন কিছু বলার নেই। জীবনে হয়তো একবার কি দুবার হবে ও রকম। ওই ম্যাচটা ভুলে গিয়ে আমরা আমাদের কাজগুলো যেন ঠিকভাবে করতে পারি সেই চিন্তা করছি। টস কতটা গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে?সাকিব: টস নিয়ে আমরা কখনোই ওভাবে চিন্তা করি না। ব্যাটিং করি, বোলিং করি—আমাদের ভালো ক্রিকেট খেলা লাগবে। ভালো ক্রিকেট খেলাটাই জরুরি। আগে ব্যাটিং করেন বা বোলিং করেন, সেটা বড় বিষয় নয়। আগের ম্যাচে ৫৮ রানে অলআউট হওয়াটা কি ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে?সাকিব: মনে হয় না প্রভাব ফেলা উচিত। প্রথম ম্যাচে আমরা ২৮৩ রান করেছি, পরের ম্যাচে তো ওটা মানসিকভাবে কাজ করেনি...এমন তো ভাবিনি যে আমরা এই ম্যাচেও ২৮৩ করব। কাজেই আমার মনে হয় না এটা খুব একটা প্রভাব ফেলবে। বিশ্বকাপে আপনার ব্যক্তিগত পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?সাকিব: সবই ঠিকঠাকভাবে চলছে। কোনো দিন ভালো যাবে, কোনো দিন খারাপ যাবে। আমি আমার পারফরম্যান্স নিয়ে মোটামুটি খুশি। তবে অনেক জায়গাই আছে যেখানে আমি আরও ভালো করতে পারি। গত এক সপ্তাহে আপনাকে নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে। এ রকম পরিস্থিতিতে দলকে অনুপ্রাণিত করা কতটা কঠিন ছিল?সাকিব: অনেকটাই সহজ হয়ে গেছে। সব যেহেতু আমার ওপরই আসছে, দলের ওপর চাপ কম। তো তারা এমনিতেই অনুপ্রেরণা পেয়ে যাবে (হাসি)। সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন?সাকিব: না...যারা সাপোর্ট করবে তারা এমনিতেই করবে।