‘...নইলে আমরাই চ্যাম্পিয়ন হতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সভিত্তিক ফুটবলে বরাবরই ভালো করে এসেছে বাংলাদেশ। তবে এবার নেপালে অনূর্ধ্ব-১৬ প্রথম সাফ ফুটবলে চতুর্থ হওয়াটা যেন অবনতির সূচক। পরশু কাঠমান্ডু থেকে ফিরে বাংলাদেশ দলের কোচ নুরুল হক মানিক অবশ্য দাবি করলেন, প্রস্তুতি ভালো হলে বাংলাদেশই চ্যাম্পিয়ন হতো সামগ্রিকভাবে সফরটা কেমন হলো?নুরুল হক মানিক: ভালোই বলব। অনেক অভিজ্ঞতা হয়েছে ছেলেদের। ওখানে গিয়ে বুঝলাম, অন্তত মাস দুয়েক প্রস্তুতি নিতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হতাম। এটা আমি ঘোষণা দিয়ে বলতে পারি। আপনার এত আত্মবিশ্বাসের কারণ কী? আপনারা তো চার নম্বর হয়েছেন...মানিক: আমরা ভালো ফুটবল খেলেছি। সবাই আমাদের প্রশংসা করেছে। কিন্তু নানা কারণে ফলটা আশানুরূপ হয়নি। কী সেই কারণ?মানিক: প্রথমত, পাকিস্তান আর নেপাল বেশি বয়সী খেলোয়াড় খেলিয়েছে। পাকিস্তান দলে ২০-২২ বছরের খেলোয়াড়ও ছিল। ওদের সঙ্গে আমাদের ছেলেরা পেরে ওঠেনি। অন্য দেশগুলো মোটামুটি বয়স নিয়ে সতর্ক ছিল, আমরা একটু বেশিই সতর্ক থাকায় ভুগেছি। একসময় বেশি বয়সী খেলোয়াড় খেলানোর দায়ে বাংলাদেশকে শাস্তি পেতে হয়েছে। শাস্তির ব্যবস্থা এখানেও নিশ্চয়ই ছিল। আপনারা অভিযোগ করেছেন?মানিক: অভিযোগ তো করেছি। আমাদের সঙ্গে ম্যানেজার হিসেবে জুয়েল রানা ছিল। কাঠমান্ডুতেই ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে ওর নেতৃত্বেই বাংলাদেশ সোনা জেতে। জুয়েলসহ আমরা সবাই বয়সের ব্যাপারটা আয়োজকদের দৃষ্টিতে এনেছি। কিন্তু আয়োজকেরা বলেছে, খেলা যখন শুরু হয়ে গেছে, চলতে থাকুক...। তার ওপর দেখা গেল, শেষ মুহূর্তে গোল খাওয়ার বাতিক...মানিক: হ্যাঁ, এটাই সর্বনাশ করেছে। পাকিস্তানের বিপক্ষে ৮৯ আর ৯১তম মিনিটে গোল খেয়েছি। স্থান নির্ধারণী ম্যাচে ১০ জন নিয়েও নেপালের কাছে শেষ সময়ে গোল খাওয়ায় সর্বনাশ হয়েছে। তাহলে এই টুর্নামেন্ট থেকে দলের শিক্ষা কী?মানিক: একটাই শিক্ষা, প্রস্তুতি ভালো হওয়া চাই। আমরা তো টুর্নামেন্টের খবরই পেয়েছি শেষ মুহূর্তে। পরে তাড়াহুড়া করে কয়েক দিনের প্রস্তুতি। ফেডারেশনের প্রেসিডেন্ট সাহেব টাকাপয়সার ব্যবস্থা করায় যাওয়া সম্ভব হয়েছে। বাংলাদেশে বয়সভিত্তিক একটা টুর্নামেন্টের পর খেলোয়াড়দের আর খোঁজ রাখে না কেউ। আপনার এই খেলোয়াড়েরা হারিয়ে যাবে না তো?মানিক: আমরা ফেডারেশনকে বলব, এই দলের সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড় যোগ করে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ যাতে হয়। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কাছ থেকে দেখার অভিজ্ঞতায় বলছি, আমার এই দলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। প্রয়োজন ওদের ধরে রাখা। আপনার দলের একজন খেলোয়াড়কে নাকি পাকিস্তান খুব পছন্দ করেছে?মানিক: হ্যাঁ, মিডফিল্ডার রাব্বির খেলা দেখে পাকিস্তানের কর্মকর্তারা খুবই খুশি। ওরা রাব্বিকে পাঁচ বছরের জন্য পাকিস্তান ওয়াপদা দলে নিতে চেয়েছে। তা থেকেই বুঝুন, আমাদের ওরা কী চোখে দেখেছে। পাকিস্তান তো আমাদের সঙ্গে জেতার পর শিরোপা জয়ের মতো আনন্দ করেছে! জাতীয় দলের হয়ে আপনি তো নেপালে খেলেছেন। এবার কোচ হয়ে গিয়ে সেখানে কোনো পরিবর্তন দেখলেন?মানিক: দশরথ স্টেডিয়ামটা আগের মতোই আছে। উন্নতির ছোঁয়া দেখলাম না। তবে নেপালিদের ফুটবলপ্রেম বেড়েছে। ওরা সেমিফাইনালে হেরে গেছে (ফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন)। নইলে ফাইনালে দেখা যেত ৩০-৩৫ হাজার দর্শক। কী বলেন! যুব ফুটবল নিয়েই এত আগ্রহ?মানিক: হোক যুব ফুটবল, নেপালিদের ব্যাপক আগ্রহ ছিল। মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছে। কাগজে বড় বড় বিপোর্ট, ছবি...। নেপাল দলের লাল জার্সিও বিক্রি হয়েছে দেদার।