‘...রাগ করে লাভ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুল, রজনী, মতিউর মুন্নারা চলে গেলেন। ফিরে এলেন ক্ষোভ-অভিমানে জাতীয় দলকে অনেক আগেই বিদায় বলে দেওয়া মোহাম্মদ সুজন। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে কাল দলের সঙ্গে বিকেএসপি যাওয়ার আগে ফেরার কারণটা বললেন এই ডিফেন্ডার কত দিন পর জাতীয় দলে ফিরলেন?মোহাম্মদ সুজন: (অনেকক্ষণ ভেবে)...হুম...নাহ্, মনে করতে পারছি না। ভুলে গেছি। সে কী, ভুলে গেছেন!সুজন: দাঁড়ান, মনে করি। আমি ২০০৫ সালে ক্রুসিয়ানির দলে ছিলাম। ২০০৬ সালে ঢাকায় চ্যালেঞ্জ কাপের আগে ইনজুরিতে পড়ে ছিটকে যাই। তারপর দীর্ঘ বিরতি, নিজেও অনেক দিন মাঠের বাইরে ছিলাম। ২০০৯ সালে ডিডো এসে ডাকলেও খেলিনি। ২০০৮ সালের শেষ দিকে মারদেকা কাপে গিয়েছিলাম মানিক ভাইয়ের কোচিংয়ে। প্রায় তিন বছর পর কী মনে করে ফিরলেন?সুজন: এত দিনে বুঝলাম, জাতীয় দলের সঙ্গে রাগ করে লাভ নেই। নিজেরই ক্ষতি। আলোচনার বাইরে চলে যেতে হয়। পাশাপাশি ফেডারেশন এবার অনেক অনুরোধ করেছে। কোচ যেহেতু পছন্দ করেছেন, তাই তাঁর পক্ষ হয়ে সহকারী কোচ জিলানি ভাইয়ের কথাটা মনে দাগ কাটল আমার, ‘দেখ, ন্যাশনাল টিমের সঙ্গে রাগ করে লাভ নেই।’ জাতীয় দলে না খেললে নিজেরই ক্ষতি বললেন। সেটা কেমন?সুজন: জাতীয় দলে না খেললে কেউ তো চিনেও না। ইনজুরি কাটিয়ে গত মৌসুমে আমি যখন আবাহনীতে খেলি, এক ম্যাচে গ্যালারি থেকে আসা একটা কথা কানে বাজল। এক দর্শক বলছিলেন, এই লম্বা ছেলেটা কে? আমি তো শুনে থ। কয় কী (হাসি), এত বছর ফুটবল খেলি, আর আবাহনীর সাপোর্টারই বলে, এই ছেলেটা কে? আপনি ইনজুরিতে পড়ার পর চিকিৎসার জন্য খরচ হওয়া টাকাটা চেয়েছিলেন ফেডারেশনের কাছে। সেই টাকার আশা কি তাহলে ছেড়ে দিয়েছেন?সুজন: ইনজুরির চিকিৎসা করাতে আমার অনেক টাকা খরচ হয়েছিল। আবাহনী সহযোগিতা করলেও আগের ফেডারেশন একটি টাকাও দেয়নি। বিপদে যখন ফেডারেশন পাশে থাকে না, তাহলে খেলব কেন জাতীয় দলে—এই ক্ষোভ ছিল আমার। তবে টাকার আশা তো কবেই বাদ দিয়ে দিয়েছি। এবার দীর্ঘসময় নিয়ে থাকার চিন্তা আছে? নাকি দু-এক ম্যাচেই শেষ?সুজন: যত দিন ফিটনেস আছে, খেলতে চাই। অমার এখন বয়স ৩০। আরও কয়েক বছর অনায়াসেই খেলতে পারব। তবে এটা নির্ভর করবে কোচের ওপর। একসময় ফেডারেশনের বিরুদ্ধে আপনার অনেক ক্ষোভ ছিল। এখন কি আগের পরিস্থিতি পরিবর্তন হয়েছে?সুজন: কিছুটা বদল তো এসেছেই। এখন প্লেয়ারদের টুকটাক সাহায্য করে ফেডারেশন। আল্লাহ না করুক, এই সাহায্য দরকার নেই (হাসি)।  জাতীয় দল থেকে সম্প্রতি আমিনুল, রজনী, মতিউর মুন্নারা সরে গেছেন। এখন অনেক জুনিয়রও জাতীয় দলের ব্যাপারে তেমন আগ্রহী নয়। এটা কেন মনে হয় আপনার?সুজন: এটার কারণ, ফেডারেশন তো খেলোয়াড়দের কথা সেভাবে ভাবেনি এত দিন। তা ছাড়া আমাদের জাতীয় দলের খেলা কম, গ্ল্যামারটা কমে গেছে আগের চেয়ে। তাই আগ্রহ হারাচ্ছে অনেকেই। আপনার মতো ৬ ফুট উচ্চতার ভালো গড়নের ডিফেন্ডার গত এক দশকে আসেনি। সেই আপনিই মাঝে হারিয়ে যেতে বসেছিলেন। এ জন্য আপনার নিজের দায় কতটুকু?সুজন: আমার দায় তো দেখি না। ২০০০ সালে সৌদি আরবে বিশ্বকাপ বাছাই দিয়ে আমার শুরু, তারপর ২০০৫ সাল পর্যন্ত টানা খেলেছি। ইনজুরি, হতাশা, ফেডারেশনের বিরূপ আচরণ—সব মিলিয়েই এ অবস্থা।  জাতীয় দলের এই যে প্রস্তুতি-স্বল্পতা, এটা তো বহুদিন থেকে দেখে আসছেন। কেমন লাগে এখনো সেই পরিকল্পনাহীনতা দেখলে?সুজন: খারাপ লাগে। এ অবস্থায় জাতীয় দলের খেলোয়াড়দের সারা বছর পাওয়ার জন্য ফেডারেশনের উচিত ভারতের মতো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা।