‘অচিন পাখি’র উদ্বোধনী প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক অচিন পাখির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজশাহী নগরের পদ্মা মঞ্চে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও শিশু চলচ্চিত্র সংসদ এই প্রদর্শনীর আয়োজন করে। রাষ্ট্রভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এ নাটকটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আশীষ খন্দকার, কামার উল্লাহ সরকার, সৌহার্দ্য ঋতু সরকার ও তাজুল ইসলাম। এ ছাড়া গণমিছিলে রাজশাহীর শিল্পীরা অংশ নেন।নাটকটি পরিচালনা করেন পারভেজ আমিন। চিত্রনাট্য নির্মাণ করেন শিবু কুমার শীল।