‘অজুহাত দেব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কাছে বড় হার। মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না বলে আজ জাপানের বিপক্ষে ম্যাচটাকে ‘ডু অর ডাই’ বলছেন মমতা মাবেন। তবে কাল ছন্নছাড়া ব্যাটিংয়ের কোনো অজুহাত দাঁড় করাননি বাংলাদেশের কোচ ম্যাচের আগে বলেছিলেন, আপনার দলের টপ অর্ডার ব্যাটিংয়ে সমস্যা, মিডল অর্ডার ভালো। আজ তো উল্টো হলো।মমতা মাবেন: হ্যাঁ, আমরা আজ মিডল অর্ডারে ভালো ব্যাট করতে পারিনি। এ জন্য অবশ্যই কোনো অজুহাত দেব না। মিডল অর্ডারে ধসের কারণ কী?মাবেন: পরিস্থিতি বুঝে ব্যাট করা যায়নি। টপ অর্ডার ভালো শুরু করেছিল। প্রথম উইকেট পড়ে ৩৩ রানে। এরপর ধারাবাহিকতা থাকল না। মিডল অর্ডারের দায়িত্ব নেওয়া উচিত ছিল। বাংলাদেশ দল প্রায় ৮ ওভার বাকি থাকতেই অলআউট। এত বাজে ব্যাটিং কি ভাবতে পেরেছিলেন?মাবেন: মোটেও ভাবিনি। প্রায় ৮ ওভার খেলা গেল না। ৩৬-৩৭ ওভারের সময় টেইল চলে এল। মিডল অর্ডার দায়িত্ব নিতে পারলে এই অবস্থা হতো না। আপনাদের লক্ষ্য কী ছিল?মাবেন: আমরা কিছুটা সতর্ক ছিলাম। উইকেটে টিকে থাকার লক্ষ্য ছিল। সেটা না হওয়ায় ব্যাটিংটা ভেঙে পড়ল। এটা কি আপনাদের জন্য একটা শিক্ষাও নয়?মাবেন: প্রতিটি ম্যাচই একটা শিক্ষা। কীভাবে ইনিংস গড়তে হয়, কীভাবে লক্ষ্যের দিকে এগোতে হয়, ভালোভাবে শিখতে হবে। এই ম্যাচটা অবশ্যই আমাদের জন্য শিক্ষা হয়ে এল। বাংলাদেশ বোলিংয়েও কি রান একটু বেশি দিয়ে ফেলেছিল?মাবেন: হ্যাঁ, সম্ভবত কিছু অতিরিক্ত রান দিয়ে ফেলেছি। আমার মতে, ১৭০-১৭৫ রানের মধ্যে ওদের আমরা বেঁধে রাখতে পারতাম। সেটা কেন হলো না?মাবেন: ওদের চতুর্থ উইকেট জুটি ম্যাচটা বের করে নিয়ে যায়। জুটি গড়ে ওঠার পথে সুযোগ তারা দিয়েছে। আমরা নিতে পারিনি। এরপর আমরা আশা করেছিলাম সালমা, শুকতারা, পিংকি ব্যাটিংয়ে ভালো করবে। কিন্তু তারা খুব দ্রুতই শট খেলতে গেছে। দুই দলের পার্থক্যটা কোথায়?মাবেন: পাকিস্তান ভালো দল। তাদের মেয়েরা অনেক অভিজ্ঞ, পরিস্থিতি সামলাতে জানে। রানের চাকাটা চালু রাখতে জানে। ওদের বিসমাহ চাপটা খুব ভালো সামলাল। ভালো কিছু শটও খেলল। পাকিস্তান দলটা আগের তুলনায় এবার কেমন?মাবেন: পাকিস্তানকে দু তিনবার দেখলাম। আগে যা দেখেছিলাম, তার চেয়ে এখন ভালো। তবে এদিন বোধ হয় ওরা বেশি ভালো খেলেছে। এই পরাজয়ে কি আপনি খুব হতাশ?মাবেন: ভালো খেলে হারলে মেনে নেওয়া যায়। কিন্তু আমরা যে ব্যাটিংটা করলাম, তা গ্রহণযোগ্য নয়। আমাদের কয়েকজন উইকেট বিলিয়ে এসেছে। টুর্নামেন্ট নিয়ে এখন কী ভাবছেন?মাবেন: ভাবছি আয়ারল্যান্ড ও জাপানের সঙ্গে ম্যাচ এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। কাল (আজ বিকেএসপিতে) জাপানের সঙ্গে ম্যাচটা ডু অর ডাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সেরাটা দিতে চাইব। তবে আমার মনে হয়, আয়ারল্যান্ড ও জাপান ম্যাচটাই আমাদের জন্য আসল। সামনের ম্যাচে ব্যাটিংটা ঠিকঠাক হবে তো?মাবেন: আমরা তো চাই, ব্যাটিংয়ের সমস্যাগুলো কাটিয়ে উঠতে। তবে এটা ঠিক, ব্যাটিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমি মনে করি, আমরা গড়পড়তা ১৫০-১৬০ করার মতো দল। কোনো নির্দিষ্ট দিনে খুব ভালো করলে হয়তো ১৯০-ও সম্ভব।