‘অনেক কিছু’ নিয়ে শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডি-রকস্টার’ প্রতিযোগিতায় ২০০৬ সালের চ্যাম্পিয়ন এবং দুই বছর পর সাউথ এশিয়ান সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শুভ আবারও নিজের একক অ্যালবাম তৈরি করেছেন। অ্যালবামের নাম অনেক কিছু। শুভ বলেন, ‘এবার আমি রক গান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। সময়োপযোগী গান করছি বেশি। এ ছাড়া নতুন সংগীতায়োজনে জনপ্রিয় দুটি লোকগান করেছি।’শুভ আরও বলেন, ‘রক গান দিয়ে আমার শুরু। তাই রক গানের পাশাপাশি নতুন সুর ও সংগীতায়োজনে এই অ্যালবামে কয়েকটি গান করেছি।’একক গানের পাশাপাশি অ্যালবামে রয়েছে দুটি দ্বৈত গানও। এই দুটি গানে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন টুম্পা। গানের কথা লিখেছেন শফিক তুহিন, রুদ্র পলাশ, শাহান কবন্ধ ও শুভ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, আমজাদ, মাসুম হোসেন ও শুভ। প্রকাশ করেছে জি-সিরিজ। শুভর প্রথম অ্যালবাম রকারস ইনকরপোরেট এসেছিল ২০০৮ সালে।