‘অনেক জায়গাতেই গ্যাপ আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই কিছু না-কিছু ঘটছে এবং প্রতিদিনই বদলে যাচ্ছে শ্রীলঙ্কা সফরের টেস্ট দল। সর্বশেষ কাল শাহরিয়ার নাফীসের জায়গায় নেওয়া হলো মোহাম্মদ আশরাফুলকে। প্রধান নির্বাচক আকরাম খান বললেন, গত পাঁচ বছরের নির্বাচক জীবনে এ রকম পরিস্থিতিতে পড়েননি কখনোই শাহরিয়ার নাফীসের আজ (গতকাল) আপনার সঙ্গে আলোচনা করার কথা। কিছু বলেছেন উনি?আকরাম খান: শাহরিয়ার আজ চিঠি দিয়ে জানিয়েছে, এই ব্যথা নিয়ে সে টেস্ট খেলতে পারবে না। অথচ শাহরিয়ারের এ মুহূর্তে যে সমস্যা, তামিমেরও কিন্তু একই সমস্যা। তামিম অনুশীলন ম্যাচ খেলবে কি না ঠিক নেই। সম্ভাবনা ফিফটি-ফিফটি। তার পরও তামিম যাচ্ছে কারণ ফিজিও বলেছে সে টেস্ট খেলতে পারবে। একই রকম রিপোর্ট ফিজিও শাহরিয়ারের ব্যাপারেও দিয়েছেন। ফিজিও-চিকিৎসক সবাই বলছেন, শাহরিয়ার প্রথম টেস্টের আগেই ফিট হবেন। তার পরও এভাবে দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত একজন পেশাদার ক্রিকেটারের আচরণের সঙ্গে কতটা মানানসই?আকরাম: এটা নির্ভর করে খেলোয়াড়ের মানসিকতার ওপর। কে কীভাবে নেয়...। শাহরিয়ার যেমন চিঠিতে বলেছে ম্যাচ খেলার প্রস্তুতির জন্য তার আরও সময় দরকার। এটা ক্লাব ক্রিকেট না, দেশের হয়ে খেলা...কাজেই পুরোপুরি সুস্থ না হয়ে সে খেলতে চায় না। শাহরিয়ার নাফীসের কি তাহলে আর কোনো সম্ভাবনাই নেই শ্রীলঙ্কা যাওয়ার?আকরাম: সে যদি ফিট হয় এবং সে রকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে যেতে পারে। ১৫ জনের দল দেওয়ার পর চোট-আঘাতের কারণে তিনটা পরিবর্তন। প্রধান নির্বাচকের জন্য এটা কতটা দুর্ভাগ্যজনক?আকরাম: গত তিন-চার দিন কঠিন সময় গেছে আমার জন্য। প্রধান নির্বাচকের দায়িত্বে দুই বছর হলেও নির্বাচক হিসেবে পাঁচ বছর হয়ে গেল। এ ধরনের পরিস্থিতিতে কখনোই পড়িনি। আমার মতে, এই যুগে খেলোয়াড়দের তিন ধরনের ক্রিকেটের জন্যই তৈরি থাকা উচিত। আর ব্যথা নিয়ে বসে থাকলে সেটা কখনো ভালো হয় না। খেলোয়াড়দের এই সুবিধাগুলো নেওয়া উচিত। চোট নিয়ে ঝামেলা এখনো শেষ হয়নি। তামিমের কথা তো বললেনই। শ্রীলঙ্কা গিয়েও কি নতুন দুঃসংবাদ শুনতে হতে পারে?আকরাম: বিপিএলে কবজিতে চোট পাওয়ার পর বলা হয়েছিল তামিমের দুই সপ্তাহের মতো সময় লাগবে। এখন সে অনেকটা ভালো। ফিজিও বলছে সে প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবে। ফিজিওর কথা এবং তামিম যেটা বলছে, দুটি মিলিয়েই মনে হচ্ছে সে ৯০ শতাংশ ফিট। জাতীয় দলের বাইরেও এখন খেলোয়াড়দের খেলার সুযোগ অনেক বেশি। তারা ইচ্ছে করলেই সাময়িক সময়ের জন্য জাতীয় দল বাদ দিয়ে অন্য কোথাও খেলা বেছে নিতে পারে। বিসিবির কি উচিত না এই দিকে সজাগ দৃষ্টি রাখা?আকরাম: আসলে সবারই নিজের কাজের প্রতি আন্তরিক থাকা উচিত। অন্য দেশের তুলনায় আমাদের ফিটনেস অত ভালো না। এর বাইরে অনেক জায়গাতেই অনেক গ্যাপ আছে। এগুলো ঠিক করা উচিত। আশরাফুল তো ২৫ জনের প্রাথমিক দলে ছিলেন না। তার পরও শাহরিয়ারের জায়গায় তাঁকে নেওয়ার কারণ?আকরাম: আশরাফুল আমাদের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল পারফরম্যান্সে ধারাবাহিকতা আসার পরই ওকে দলে নেব। সেজন্য ২৫ জনেও রাখিনি। এখন তো পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দলে নিলাম। নাঈম, এনামুলের চোট বিপিএল থেকে। আপনার কি মনে হয় বিপিএলে ফ্র্যাঞ্চাইজিরা চোট নিয়েও খেলার জন্য খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করে?আকরাম: জাতীয় দলের কথা যদি বলেন, সামান্য চোট পেলেও আমরা বিকল্প কাউকে নেওয়ার চিন্তা করি। ক্লাব ক্রিকেট বা বিপিএলে উল্টো। আপনি যদি বলেনও আমার ব্যথা, কেউ সেটা শুনবে না। বলবে, তুমি খেলো। সবাই ভাবে, ২০ ওভারের ক্রিকেট বলে বিপিএলে চাপ কম পড়ে। আমি বলব, চাপটা আসলে বেশি। খেলার চাপ তো আছেই, তারপর হয়তো চার দিনের মধ্যে টানা তিন দিনই খেলল। এরপর একদিন ঢাকা থেকে খুলনা বা চট্টগ্রামে যাচ্ছে।