‘অনেক দিনের স্বপ্ন পূরণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নতুন দ্রুততম মানব হলেন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মোহন খান। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোনা জেতার পর বান্দরবানের উনিশ বছরের তরুণ বললেন নিজের প্রত্যাশা আর স্বপ্নের কথা প্রথমবারের মতো দেশের দ্রুততম মানব হলেন। নিশ্চয়ই খুব খুশি?মোহন খান: খুবই ভালো লাগছে। বলে বোঝাতে পারব না। আপনি তো মাঝে চোটের কারণে হারিয়ে গিয়েছিলেন...মোহন: হার্ডলস প্র্যাকটিসের সময় হাঁটুতে আঘাত পাই। পরে অস্ত্রোপচারে সেরে ইনজুরির কারণে গত তিন বছর আমি খেলতে পারিনি। খুবই হতাশ ছিলাম। চোট থেকে সেরে এমন সাফল্য। কতটা আত্মবিশ্বাসী ছিলেন?মোহন: অনেক আত্মবিশ্বাসী ছিলাম। আমার সব সময় মনে হতো, সুযোগ পেলে নিশ্চয়ই ভালো দৌড়াব। ছেলেবেলায় দৌড়াতেন?মোহন: হ্যাঁ। স্কুলে সব সময়ই দৌড়ে প্রথম হতাম। আমাকে কেউ হারাতে পারত না তখন। দেশের এই সর্বোচ্চ পর্যায়ে কীভাবে এলেন?মোহন: সেনাবাহিনীতে অনুশীলন করার সময় মনে হতো, আমার পক্ষে কিছু একটা করা সম্ভব। তখন থেকেই স্বপ্ন দেখা শুরু। আমার স্যার কিতাব আলীও বলতেন, ‘তুই ভালো করবি।’ উনিই আমাকে সব সময় অনুপ্রেরণা দিতেন। আজ (কাল) ট্র্যাকে নামার আগে বিশেষ কোনো লক্ষ্য ছিল?মোহন: অবশ্যই। আমার লক্ষ্য ছিল ভালো করা। স্বপ্ন দেখতাম, একদিন হলেও বাংলাদেশের দ্রুততম মানব হব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই সাফল্য আমি বাবা-মাকে উৎসর্গ করেছি। তাঁদের সঙ্গে কথা হয়েছে?মোহন: ওনাদের বলে রেখেছিলাম, হানড্রেড মিটার টেলিভিশনে সরাসরি দেখাবে। কিন্তু দেখায়নি। তবে পরে জানতে পেরে আমাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। আমার সোনা জয়ের খবরটা পাড়ার সবাই শুনে নাকি অনেক আনন্দ করেছে। হ্যান্ড টাইমিংয়ে দৌড়ালেন (১০.৫৬ সে.)। এই টাইমিংয়ের ওপর তো আস্থা রাখা যায় না...মোহন: হ্যান্ড টাইমিংয়ে সত্যিকারের টাইমিং বোঝা যায় না। তা ছাড়া আন্তর্জাতিক ইভেন্ট হ্যান্ড টাইমিংয়ে হয় না। এখানে ইলেকট্রনিক্স স্কোর বোর্ড থাকলে অবশ্যই ভালো হতো। বুঝতে পারতাম, আমার আসল টাইমিং কত। আপনার প্রিয় স্প্রিন্টার কে?মোহন: উসাইন বোল্ট। টেলিভিশনে তাঁর ইভেন্ট হলেই আমি দেখি। দুই হাত আকাশের দিকে তুলে উনার উদ্যাপনের ভঙ্গিটা আমাকে খুব আনন্দ দেয়। খুবই মজা লাগে। আপনার সামনে আর কোনো লক্ষ্য আছে?মোহন: আগামী এসএ গেমসে সোনা জিততে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন। এ জন্য আমি আরও বেশি পরিশ্রম করতে চাই। সেনাবাহিনীতে কবে যোগ দিয়েছেন?মোহন: ২০০৯ সালে। আন্তবাহিনীতে ভালো পারফর্ম করায় সৈনিক পদ থেকে ল্যান্স করপোরালে পদোন্নতি পাই। আশা করি, এই মিট শেষ হলে পুরস্কার দেবেন স্যাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ট্র্যাক অনেক গর্ত। ভয় করছিল না দৌড়াতে?মোহন: ভয় তো হচ্ছিলই। যদি গর্তে পা পড়ে বা পা পিছলে যায়...। তাহলে তো ইনজুরি হতে পারে। প্রচণ্ড গরমে যে দৌড়ালেন, এটা কি উপযুক্ত সময় অ্যাথলেটিকসের জন্য?মোহন: অবশ্যই না। আসলে গরম ও শীতের মাঝামাঝি এটা হলে ভালো। কিন্তু কী আর করা। ফেডারেশন যখন চাইবে, তখনই দৌড়াতে হবে। অতিরিক্ত গরমে অ্যাথলেটদের অনেক সমস্যা হয়। আবার শীত হলেও সমস্যা। তাই আমার মতে, মাঝামাঝি সময়ে এটা করলে ভালো হয়।