‘অনেক দেশেই ফুটবলার পাঠাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার্সে খেলার জন্য কাল বিকেলে গোপীবাগের ক্লাব মাঠে ট্রায়াল দিয়েছেন ২১ বিদেশি ফুটবলার। এঁদের ৭ জনই ক্যামেরুনের। কিন্তু কীভাবে বাংলাদেশে আসেন এই বিদেশি ফুটবলাররা? ট্রায়াল দেখতে দেখতে ক্যামেরুনিয়ান এজেন্ট অ্যালাইন নাইম্ব কথা বলছিলেন সেসব নিয়েই এই যে ২১ জন বিদেশি খেলোয়াড় ট্রায়াল দিচ্ছেন, আপনারই তো ৭ জন। কীভাবে এঁদের নিয়ে বাংলাদেশে এলেন?অ্যালাইন নাইম্ব: শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশেই খেলোয়াড় পাঠাই। ছয় দিন পর মেলবোর্ন যাব। সেখানকার দ্বিতীয় বিভাগের জন্য দুজন খেলোয়াড় নিয়ে...।  সবাই কি ক্যামেরুনের খেলোয়াড়?অ্যালাইন: ক্যামেরুনেরই প্রায় সব খেলোয়াড়। এ ছাড়া আইভরিকোস্টের কিছু খেলোয়াড়ও বিভিন্ন দেশে দিই আমরা।  আপনাদের কোনো প্রতিষ্ঠান আছে?অ্যালাইন: হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের নাম সিকম সার্ল ক্যামেরুন। এটা একটা আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমি এর ব্যবস্থাপনা পরিচালক। আমার ওপরে আমার বস আছে, বেলজিয়ান। (একটা ভিজিটিং কার্ড এগিয়ে ধরে) এই নিন আমার কার্ড, এখানে সব লেখা আছে।  কার্ডের উল্টো পিঠে দেখছি ক্যামেরুন, ফ্রান্স, ফিলিপাইন ও চীনের চারটি ঠিকানা। ওপরে ফুটবল প্রমোশন লেখা... অ্যালাইন: এটা খেলোয়াড় সরবরাহ এবং ফুটবল প্রমোশন-সংক্রান্ত আরেকটা প্রতিষ্ঠান। চীনের অফিসটা আমার পার্টনারের, বাকি তিনটি আমারই। আমি জেনারেল ম্যানেজার। এ পর্যন্ত কোন কোন দেশে খেলোয়াড় দিয়েছেন?অ্যালাইন: অনেক...অনেক...। যেমন ধরুন ইরান, লিবিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক, মরক্কো, সাইপ্রাস, আজারবাইজান, আলবেনিয়া, তিউনিসিয়া, আর্জেন্টিনাসহ আরও বেশ কয়েকটি দেশে।  আর্জেন্টিনায়ও খেলোয়াড় পাঠান আপনারা! কোন বিভাগের জন্য?অ্যালাইন: দ্বিতীয় বিভাগে। এখানে একজন খেলোয়াড় আছে, যে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগে খেলে এসেছে।  বাংলাদেশের খোঁজ কীভাবে পেলেন?অ্যালাইন: ক্যামেরুনের এক ক্লাব প্রেসিডেন্টস আমাকে বাংলাদেশের কথা বলেছে। তার কাছে শুনে মাসখানেক আগে ঢাকায় এসে ‘অর্ডার’ নিয়ে গেছি। এখন খেলোয়াড় নিয়ে এলাম। যাঁদের এনেছেন, তাঁরা কোন বিভাগে খেলেন? অ্যালাইন: এখানে প্রথম ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড় আছে। দেশের আর্থিক অবস্থা বুঝে খেলোয়াড় পাঠাই আমরা।  এখানে কাউকে পছন্দ না হলে তো আপনার ক্ষতি, তাই না?অ্যালাইন: ক্ষতি তো বটেই। তবে এটা আবার অন্যদিক দিয়ে পুষিয়ে যায়।  আপনি অনেক দেশে খেলোয়াড় পাঠানোর কথা বললেন। ধরুন, ইরানে একজন খেলোয়াড় দিলেন। কী রকম টাকা সেখানে?অ্যালাইন: ইরানে এর আগে ক্যামেরুনের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের এক খেলোয়াড়কে দিয়েছি, বছরে ২ লাখ ডলারে চুক্তি। আরেকজনকে দিয়েছি বছরে ৫০ হাজারে। কীভাবে এসব ফুটবলারকে বাছাই করেন?অ্যালাইন: চাহিদা অনুযায়ী দেশে গিয়ে ট্রায়ালে ডাকি। আমি নিজেও ফুটবলার ছিলাম। ট্রায়ালে যাদের পছন্দ হয়, তাদের নির্বাচিত করি বিভিন্ন দেশে পাঠানোর জন্য।  কমিশন কেমন পান?অ্যালাইন: বলা যাবে না, সিক্রেট।