‘অন্তত একটির রহস্য উন্মোচিত হওয়া দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেসব হত্যাকাণ্ড গুপ্তহত্যা বলে অভিযোগ আসছে, সেগুলোর যেকোনো একটির অন্তত রহস্য উদ্ঘাটিত হওয়া দরকার। তা না হলে সুনির্দিষ্ট কাউকে এ জন্য দায়ী করা যাবে না। কে বা কারা এটা করছে, তা জানা না গেলে তো আর ব্যবস্থাও নেওয়া যাবে না।’প্রথম আলোকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ।প্রথম আলো: গুপ্তহত্যা বা নিখোঁজ হওয়ার ঘটনা একের পর এক ঘটছে, এ বিষয়ে কমিশন কী করছে? চেয়ারম্যান: আমাদের কাছে যখন এ ধরনের তথ্য আসে, তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি। যত দ্রুত সম্ভব, এসব বিষয়ে কমিশনকে প্রতিবেদন দেওয়ার জন্য বলি। কমিশন র‌্যাব-পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, আলোচনা করে। তারা যেন দ্রুত নিখোঁজ ব্যক্তির খোঁজ বের করতে পারে, সে চেষ্টাই করি।প্রথম আলো: সরকারের উচ্চপর্যায়ে কথা বলে আপনার কি মনে হয়েছে তারা এটা বন্ধ করতে আন্তরিক?চেয়ারম্যান: এটা যে সরকারেরই কেউ ঘটাচ্ছে, তা তো আমরা এখনো বলতে পারছি না। আমরা নিশ্চিত না, কারা এ ঘটনাগুলো ঘটাচ্ছে। এটা কোনো সরকারি সংস্থার কাজ, নাকি মাস্তান বা ভূমিদস্যু বা এ ধরনের কেউ ঘটাচ্ছে। অন্তত একটি ঘটনার রহস্য উন্মোচিত হলে বিষয়টি সম্পর্কে সুনিশ্চিত হওয়া যাবে। প্রথম আলো: মানুষ এভাবে নিখোঁজ হচ্ছে, কিন্তু কেউ তার দায় নিচ্ছে না। এ দায়িত্বটা আসলে কার? চেয়ারম্যান: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। রাষ্ট্রের দায়িত্ব এসব নিখোঁজ মানুষকে খুঁজে বের করা। রাষ্ট্রের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ দায়িত্ব পালন করবে। তা না হলে ব্যর্থতার দায় তাদের ওপরই বর্তাবে। প্রথম আলো: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মানুষের অধিকার নিশ্চিত করার জন্যই তাঁরা অপরাধী গ্রেপ্তার করছেন। গ্রেপ্তার তো আর অবৈধ নয়।চেয়ারম্যান: গ্রেপ্তার করা মানেই মানবাধিকার রক্ষা করা নয়। আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার রক্ষা এক নয়। রাষ্ট্র যখন কারও অধিকার বা সুবিধা ক্ষুণ্ন করে, সেটা হয় মানবাধিকার লঙ্ঘন। কাউকে গ্রেপ্তারের পর হত্যা করে তার বৈধতার জন্য তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন মামলা ও অপরাধের ফিরিস্তি দেওয়া আইনসিদ্ধ নয়।প্রথম আলো: কমিশনের হাতে এ ব্যাপারে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না। থাকলে সেটা কী?চেয়ারম্যান: প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো নাগরিককে সন্দেহবশত আটক করা হলে পরিবারের সদস্যদের তা জানানো এবং আটকের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজির করার নির্দেশনা আইনেই রয়েছে। আইনের নূ্যূনতম নির্দেশনাগুলো মেনে চলা হবে, এটাই সবার প্রত্যাশা। তবে এই মুহূর্তে আগে অন্তত একটি ঘটনা উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। তাহলে আমরা পরবর্তী করণীয় ঠিক করতে পারব।