‘আই অ্যাম সরি...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু চেয়ার বসানোর পর গ্যালারির আসনসংখ্যা কমে যাওয়ায় স্টেডিয়ামে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখার সৌভাগ্য হবে না অনেকেরই। ১ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরুর আগে তাই দুঃখই প্রকাশ করলেন বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির টিকিট কমিটির প্রধান জি এস হাসান তামিম বিশ্বকাপের টিকিটের চাহিদা কেমন? খুব কি চাপে আছেন?জি এস হাসান তামিম: চাহিদা তো অনেক। অনেক চাপের মধ্যে আছি আমরা। যদিও টিকিট বিক্রি নিয়ন্ত্রণ করছে কায়াজুঙ্গা নামের একটা প্রতিষ্ঠান, আমরা শুধু তার সমন্বয় করছি। ১ জানুয়ারি থেকে সিটি ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি হবে। তার আগ পর্যন্ত সত্যিকার অর্থেই অনেক চাপের মধ্যে আছি। অনেকের অনেক অনুরোধ আছে। মানুষের মধ্যে বিশ্বকাপ নিয়ে যে জাগরণ দেখছি, অবিশ্বাস্য। কিন্তু আমাদের সীমিত আসনসংখ্যার কথাও তাদের মনে রাখতে হবে। চেয়ার বসানোর পর স্টেডিয়ামগুলোয় দর্শক ধারণক্ষমতা অনেক কমে গেছে। এখন কি মনে হচ্ছে বিশ্বকাপের জন্য ধারণক্ষমতা উল্টো বাড়ানো উচিত ছিল?তামিম: আমাদের দেশের লোকসংখ্যা অনেক বেশি, ক্রিকেট-পাগল মানুষও অনেক। এ অবস্থায় আমিও মনে করি ধারণক্ষমতা যদি কিছু হলেও বাড়ানো যেত, সবাইকে না হোক, কিছু লোককে তো খুশি করতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে সীমিত আসনের জন্য আমরা সেটা পারছি না। গ্যালারির আসনসংখ্যা কমে এখন কত দাঁড়িয়েছে?তামিম: সব মিলিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় ২৫ হাজারের মতো দর্শক খেলা দেখতে পারবে। চট্টগ্রামের ধারণক্ষমতা ১৮ হাজারের কিছু বেশি। এত অল্প টিকিট! ১ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হলে তো শেষ হতে সময় লাগবে না। খেলার দিন নিশ্চয়ই স্টেডিয়ামে গিয়ে কেউ টিকিট পাবে না...তামিম: খেলার দিন কোনো টিকিট পাওয়া যাবে না। এর আগে যারা বুথ থেকে টিকিট কিনবে, তারা একটা ভাউচার পাবে। সেই ভাউচার দেখিয়ে খেলার সাত দিন আগে স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। অথবা কেউ চাইলে বাড়তি পয়সা দিয়ে সেটা ডাকেও নিতে পারবে। টিকিট বিক্রির সময় নিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষারও একটা ব্যাপার চলে আসে। সেসবের জন্য কতটা প্রস্তুত আপনারা?তামিম: আমাদের বিশ্বাস, সমস্যা হবে না। আপনারা জানেন এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটের প্রতি খুবই আগ্রহী। উনিও পুরোপুরি মনিটর করছেন বিষয়গুলো। এ ছাড়া সব ব্যাংককেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখানে আমাদের দেশের ভাবমূর্তিরও ব্যাপার আছে। জনসাধারণকে আমি অনুরোধ করব, আমাদের ওপর তারা যেন কোনো চাপ তৈরি না করেন। সবাই টিকিট পাব না এটা আমরা জানি। কাজেই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরেও তো কোনো লাভ নেই। দেশের মাটিতে বিশ্বকাপ, অথচ বেশির ভাগ মানুষকেই হতাশ হয়ে ফিরতে হবে...তামিম: আই অ্যাম সরি...এ ছাড়া তো আর কিছু বলার নেই! আমাদের চেষ্টা ছিল সবাইকে খেলা দেখাব। কিন্তু আসনস্বল্পতা এবং আমাদের সীমিত ক্ষমতার কারণে অনেককেই হতাশ হতে হবে। এ জন্য ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। টিকিট কমিটির দায়িত্বে আছেন। ব্যক্তিগত পর্যায়েও নিশ্চয়ই অনেক অনুরোধ আছে টিকিটের জন্য। কীভাবে সামলাচ্ছেন এই চাপ?তামিম: ব্যক্তিগত সম্পর্ক যাদের সঙ্গে আছে, অনেকে হয়তো আমাদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবে। তার পরও তাদের বলব, হতাশ হওয়ার কিছু নেই। বড় পর্দায় বা টিভিতে খেলা দেখলে বরং তারা অনেক কিছু বেশি দেখতে পাবে। স্লো মোশনে দেখতে পাবে আউটগুলো। তার পরও আমরা আন্তরিকভাবে দুঃখিত, সবাইকে খুশি করতে পারব না। কাজেই টেলিভিশনই হবে আলটিমেট সলিউশন (হাসি)।