‘আইএসআইয়ের অর্থ নেওয়ার বিষয়ে ভাষ্য চাইবে বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই) প্রধান বিরোধী দল বিএনপিকে টাকা দিয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, সে সম্পর্কে পাকিস্তানের কাছে তথ্য চাওয়া হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আইএসআইয়ের প্রধান আসাদ দুরদানি সম্প্রতি আদালতে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন, তিনি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে টাকা দিয়েছেন। আমরা এটি প্রথম জানতে পারি, দুবাইভিত্তিক খালিজ টাইমের মাধ্যমে। কাজেই দুরদানির যে ভাষ্য, সেটি কোনো পত্রিকার প্রতিবেদকের বক্তব্য কিংবা কলামের তথ্য নয়। এটি আদালতে শপথ করে দেওয়া সাক্ষ্যেরই অংশ।’দীপু মনি বলেন, ‘এ সাক্ষ্যের প্রতিলিপি (ট্রান্সক্রিপশন) আমরা চাইব। এটি পাওয়া যাবে বলে আমরা আশা করছি। আসলে কী ঘটেছিল, এটি স্পষ্ট হওয়া প্রয়োজন।’প্রসঙ্গত, আইএসআই ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপিকে পাঁচ কোটি রুপি দিয়েছিল বলে সাবেক আইএসআই প্রধান পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেওয়া সাক্ষ্যে বলেছেন উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে কয়েকটি পত্রিকা। এই বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে দেশের রাজনীতিতে।