অভিষেক টেস্টে বাংলাদেশ দলের কোচ ছিলেন, জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন এর বাইরেও। এ ছাড়া বিভিন্ন সময়ে ‘এ’ দল বা একাডেমি দলেরও কোচ ছিলেন। এবার তাঁর দায়িত্ব নতুন কোচ আসার আগ পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন তত্ত্বাবধান করা। আপৎকালীন কোচের দায়িত্ব পাওয়া সারোয়ার ইমরান কথা বলেছেন স্থানীয় কোচদের নিয়ে মাঝখানে ‘এ’ দল, একাডেমি দলের সঙ্গে ছিলেন। কত দিন পর আবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন?সারোয়ার ইমরান: সর্বশেষ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছি ২০১০ সালের এশিয়া কাপে। এর আগে ২০০৭ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত জাতীয় দলের কোচ ছিলাম। এ ছাড়া ২০০০ সালে অভিষেক টেস্ট, সে বছরই এশিয়া কাপ, পরে দক্ষিণ আফ্রিকা সফর, ২০০৩-এ বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তিনজাতি সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে আমি হেড কোচ ছিলাম। এবার তো আপনার দায়িত্ব নতুন কোচ আসার আগ পর্যন্ত। এই অল্প সময়ে আপনার কাজ মূলত কী হবে?ইমরান: আমি আসলে এখনো কিছু জানি না। অফিশিয়ালি আমাকে কিছু জানানো হয়নি। শুনেছি, কক্সবাজার থেকে ছেলেরা ফিরলে আমার কাজ শুরু হবে। আগে জেনে নিই কী করতে হবে...কাজটা বুঝে নিই...। নতুন কোচ যে-ই হোন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সহকারী কোচ হবেন স্থানীয় কেউ। এই সিদ্ধান্তটাকে কীভাবে দেখেন?ইমরান: আমি এটাকে পজিটিভলিই দেখি। এখানে অনেকেই ভালো কাজ করছে। তাদের সামনে এ রকম একটা লক্ষ্য থাকা ভালো। প্রেরণা না থাকলে তো কাজ করায় উৎসাহ পাবে না। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্তে স্থানীয় কোচরা উৎসাহিত বোধ করবেন?ইমরান: অবশ্যই উৎসাহিত বোধ করবে। সবারই স্বপ্ন থাকে আন্তর্জাতিক দলের সঙ্গে কাজ করার। এটা সেই সুযোগ তৈরি করবে। জাতীয় দলের কোচ নিয়ে এখন অনেক আলোচনা। কিন্তু সেখানে স্থানীয় কোনো নাম নেই...ইমরান: দেখুন, জাতীয় দলের কোচকে যোগ্যতাসম্পন্ন হতে হবে। ক্রিকেট কোচ হলেই যে জাতীয় দলের কোচ হওয়া যাবে, এমন নয়। আগে নিজেদের প্রমাণ করতে হবে যে আমরা ওই মানের। তার আগেই যদি কেউ ভাবে সে জাতীয় দলের কোচ হবে, সেটা ভুল। আগে নিজেকে তৈরি করতে হবে। নিজেদের তৈরি করার যথেষ্ট সুযোগ কি আছে এখানে?ইমরান: প্রচুর সুযোগ আছে। বয়সভিত্তিক পর্যায়ে তো সব স্থানীয় কোচই কাজ করছেন। একাডেমিতে কোচ আছেন। আমি নিজেও গতবার একাডেমিতে ছিলাম। এসব জায়গায় আমরা নিজেদের প্রমাণ করতে পারি। আমি মনে করি, এসবের সঙ্গে শিক্ষাগত যোগ্যতাও ভালো হওয়া উচিত। জাতীয় দলের নতুন কোচ কেমন হওয়া উচিত?ইমরান: আন্তর্জাতিকভাবে যারা ভালো কোচ হিসেবে প্রমাণিত, তাদের মধ্য থেকে কেউ হলে ভালো হয়। অভিজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সাফল্য আছে, তেমন কোচই দরকার। জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। অনেক সময় সম্পৃক্ত ছিলেন বোলিং কোচ হিসেবেও । একটু দূরে সরে গেছেন বলে কি কোনো হতাশা আছে?ইমরান: না, তেমন হতাশা নেই। আমি কাজ করতে পছন্দ করি। একাডেমিতে তরুণ ছেলেদের সঙ্গে কাজ করে যেমন খুব আনন্দ পেয়েছি। ছোটদের সঙ্গে কাজ করার আলাদা আনন্দ আছে।