‘আঙুল কেটে ফেলা হলেও স্বপ্নের মৃত্যু হতে দেব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঙুল কেটে ফেলা হলেও স্বপ্নের মৃত্যু হতে দেব না’ শিরোনামটি পড়েই মনের মধ্যে অন্য রকম একটা শক্তি সঞ্চারিত হলো। পড়াশোনার অদম্য আগ্রহের কারণে হাওয়া আক্তার হারিয়েছে তার আঙুল। খবরটি প্রথম আলোতে পড়েছি। ২১ ডিসেম্বর তারই ফলোআপ দেখলাম নারীমঞ্চে। এসএসসিতে সে ভালো ফল করেছে। চেয়েছিল উচ্চমাধ্যমিক দিতে, কিন্তু স্বামী তাতে বাধা হয়ে দাঁড়াল। এ রকম বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রবল ইচ্ছাশক্তির কারণেই হাওয়া আক্তার এইচএসসির ফরম পূরণ করেছে। আমরা সবাই-ই চাইব, হাওয়া আক্তার যেন এই ইচ্ছাটুকু বাঁচিয়ে রাখে। এই ইচ্ছাটা হয়তো আরও অনেককেই নতুন করে সংগ্রামের স্বপ্ন দেখাবে। হাওয়ার নতুন যুদ্ধে রইল শুভকামনা।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।