‘আনকমফোরটেবল ফিল করছি’: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বলেছেন, ‘আগামী বাজেট হবে খুবই কষ্টকর। আনকমফোরটেবল ফিল করছি।’ মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত সাতটি বাজেট দিয়েছি। মনে হয় না অন্য কোনো বাজেট দেওয়ার সময় এমন কঠিন সময়ের মধ্যে পড়েছি।’ আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির বাজেটকেন্দ্রিক এক আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে যে রাজস্ব আদায় হবে, তা নিশ্চয় বর্তমান অর্থবছরের তুলনায় অনেক বেশি হবে। আগামী বাজেটে পাঁচ হাজার কোটি টাকা পদ্মা সেতুর জন্য বরাদ্দ থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘এটা নিয়ে অনেকেই কথা বলছেন। কিন্তু আমার মনে হয় এত চিন্তার কিছু নেই।’সভায় ব্যাংকের সুদের হার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ২০০৩ সাল থেকে সুদের হার সরকার নির্ধারণ করে দেয় না। মাঝখানে মন্দার সময় দুই বছর শুধু সরকার সুদের হার নির্ধারণ করে দিয়েছিল। সুদের হার যদি কমাতে হয়, তাহলে ভর্তুকি ছাড়া উপায় নেই। আর সেটা সম্ভব নয়।কালোটাকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে বিধান আছে সেটাই থাকবে। কর দিয়ে কালোটাকা সাদা করা যাবে। কালোটাকা এ দেশ থেকে বিদায় করা যাবে না। তবে মন্ত্রী বলেন, ‘মূল্য সংযোজন কর আইনের মাধ্যমে কালোটাকা উঠানোর একটি উপায় ভেবেছিলাম। সেটা কার্যকর হতে দেরি আছে।’বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।