‘আনন্দমেলা’র উপস্থাপক মুনমুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন টিভি চ্যানেলে কয়েকটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন মুনমুন। এবার তিনি বিটিভির ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন। বললেন, ‘আনন্দমেলা তো ঈদের অনেক পুরোনো অনুষ্ঠান। আমি যাঁদের গুরুজন মনে করি, তাঁদের অনেকেই বিভিন্ন সময় এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বিটিভিতে এই অনুষ্ঠান অনেক দেখেছি। এবার আমি অনুষ্ঠানটি উপস্থাপনা করব, ভাবতেই ভালো লাগছে। আনন্দমেলার যে ঐতিহ্য আছে, তার সঙ্গে নিজের অভিজ্ঞতা যোগ করে একটি ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করব। ’‘আনন্দমেলা’ প্রযোজনা করছেন আবু তৈয়ব। জানা গেছে, এবার ‘আনন্দমেলা’য় কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, নকুল কুমার বিশ্বাস গান করবেন। অন্য শিল্পীদের সঙ্গেও আলোচনা হচ্ছে।