‘আনাড়ি’ও সঙ্গে থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান কলের গান। আজ এই অনুষ্ঠানে গান গাইবেন কণ্ঠশিল্পী মেহেরীন। তাঁর সঙ্গে কথোপকথন।‘কলের গান’ অনুষ্ঠানে আপনি একা গান গাইবেন? না, আমি একা নই। আমার ব্যান্ডদল ‘আনাড়ি’ও সঙ্গে থাকছে। তাই আজ পরিবেশনাটা একটু অন্যরকম হবে। আমার পরিচিত গানগুলোই নতুন কম্পোজে উপস্থাপন করব।কোন কোন গান গাওয়ার পরিকল্পনা রয়েছে?‘শূন্যতা’, ‘কারচুপি’, ‘দেখা হবে’, ‘আনাড়ি’—এই গানগুলোই গাইব। তবে শ্রোতারা সিডিতে যেভাবে শুনেছে, সেভাবে নয়। নতুন কম্পোজিশনে, একটু লাইভ আদলে।এর আগে আপনার ছয়টি একক অ্যালবাম বেরিয়েছিল। নতুন কোনো অ্যালবামের কাজ শুরু করেছেন?হ্যাঁ। বেশ কিছু গান সংগ্রহ করেছি। মাস তিনেক টার্গেট। এর মধ্যেই গুছিয়ে ফেলব। হাবিবের কাছে একটি গান চেয়েছি। আশা করছি পেয়ে যাব।অনেক দিন আগে একটি পত্রিকায় আপনি বলেছিলেন, চলচ্চিত্রে প্লেব্যাক করবেন না। কিন্তু সম্প্রতি আপনি একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেন। সিদ্ধান্ত বদলালেন কেন?আসলে ঠিক মনে করতে পারছি না, এমন কথা বলেছি কি না। বললেও হয়তো বলতে পারি, আমার কণ্ঠের সঙ্গে যায়, এমন গান হলেই গাইব। কারণ, চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমে গান গাওয়ার জন্য আমি ভীষণ পাগল।আপনার কণ্ঠ কোন ধরনের গানের জন্য মানানসই?চটুল, ফুর্তিবাজি বা কোনো আইটেম গান আমার কণ্ঠের জন্য প্রযোজ্য। গত সপ্তাহে তেমনই একটা গান গাইলাম, আলী আকরামের সুরে, জাকির হোসেন রাজুর জ্বি হুজুর চলচ্চিত্রে। গানের টাইটেল ‘ডোন্ট ডিসটার্ব মি’।একসময় আপনি ইংরেজি খবর পাঠ করতেন, উপস্থাপনা করতেন। সেখান থেকে সরে এলেন কেন?গানের জন্য। একসময় খবর পাঠ ও উপস্থাপনা—দুটোই করতাম। দর্শকপ্রিয়তাও পেয়েছিলাম। কিন্তু যখনই গান শুরু করলাম, তখন বাকি দুটোকে সরিয়ে দিলাম। কারণ, গানের প্রতি পুরোপুরি নিবেদিত না হলে ভালো করা যায় না।