‘আপনারা সবাই আওয়ামীপন্থী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবর২০০৬ সালের নভেম্বরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় নিযুক্ত ত ৎ কালীন মার্কিন রাষ্ট্রদূতকে অনুযোগ করে বলেছিলেন, ‘আপনার কূটনীতিকেরা সবাই আওয়ামী লীগের পক্ষে।’ এ ছাড়া তখনকার তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আওয়ামী লীগের দাবি সীমাহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেন খালেদা।গত ৩০ আগস্ট সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। ২০০৬ সালের ২৯ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের ওই সাক্ষা ৎ হয়। এর পরদিন বিউটেনিস ওয়াশিংটনে গোপন তারবার্তাটি পাঠান।মার্কিন দূতাবাসের ওই তারবার্তায় বলা হয়, আসন্ন নির্বাচন নিয়ে তারা উদ্বিগ্ন। প্রধান উপদেষ্টার ওপর সদ্য ক্ষমতা ছাড়া দল বিএনপির জোরালো প্রভাব রয়েছে এবং একটি সুষুম নির্বাচন অনুষ্ঠানের বাধাগুলো দূর করতে নিরপেক্ষ ও কার্যকরভাবে কাজ করছে না এই তত্ত্বাবধায়ক সরকার। তারবার্তায় আরও বলা হয়, নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের তারিখ পরিবর্তনের বিষয়টি বিএনপি মেনে নিতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়া। তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ তাঁর মতে, ‘গত ২৮ অক্টোবরের রক্তপাতের ঘটনা দেশের শঙ্কিত মানুষকে আবারও আওয়ামী লীগের সহিংসতা ও সংঘাতের প্রবৃত্তি স্মরণ করিয়ে দিয়েছে।’তারবার্তায় রাষ্ট্রদূত বিউটেনিস বলেন, বন্ধুত্বপূর্ণ পরিবেশেই তাঁদের বৈঠক শেষ হয়। রাষ্ট্রদূত খালেদা জিয়াকে স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগও তাঁকে বিএনপিপন্থী বলে আখ্যা দিয়েছে।