‘আবার অমন কিছু করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ বিশ্বকাপে ভারতকে দুমড়ে মুচড়ে দিয়েছিল তামিম ইকবালের ব্যাট। উৎ পল শুভ্রকে দেওয়া একান্ত সাক্ষাৎ কারে মিরপুরকে পোর্ট অব স্পেন বানানোর স্বপ্নের কথা বললেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার বিশ্বকাপে আবার ভারত। পোর্ট অব স্পেন ফিরে ফিরে আসছে। চোখে ভাসছে তামিম ইকবালের সেই বিধ্বংসী ব্যাটিংও। মনে পড়ে, ত্রিনিদাদের ওই ম্যাচের আগের দিন কী ভাবছিলেন?তামিম ইকবাল: আগের দিন খেলা নিয়ে খুব একটা ভাবছিলাম না। ভাবছিলাম, শেবাগ কত জোরে মারে, কীভাবে ফিল্ডিং করব...এত দিন যাদের টিভিতে দেখেছি, তাদের সঙ্গে খেলব—এসব...। কী বলেন, এমন ফ্যানসুলভ মনোভঙ্গি নিয়ে মাঠে নেমে অমন উদ্ধত একটা ইনিংস কীভাবে খেললেন!তামিম: আপনি যেকোনো ক্রিকেট প্লেয়ারকে জিজ্ঞেস করলেই জানবেন, দড়ির বাইরে থেকে অনেক কিছু মনে হয়, কিন্তু দড়ির ভেতরে ঢুকলে আর সেসব মনে থাকে না। ফিল্ডিংয়ের সময় শচীন টেন্ডুলকার যখন ব্যাটিং করতে নামল, একটু আলাদা করে দেখেছি ওকে। আসলে আমরা ২-৩টা উইকেট নেওয়ার পরই সব চেঞ্জ হয়ে গেছে। তখন শুধু চিন্তা করেছি, জিততে হবে। আপনার ব্যাটিং তো চার-ছয়ের সঙ্গে সঙ্গে বিস্ময়ের একটা ধাক্কাও দিয়েছিল ভারতকে। বিশ্বকাপে আপনার প্রথম ম্যাচ, ক্যারিয়ারের প্রথম বড় ম্যাচও, সেটিতে অমন ব্যাটিং করার চিন্তাটা এল কোত্থেকে?তামিম: জানতাম, ভালো একটা স্টার্ট করতে পারলে ম্যাচটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় বলেই (আসলে চতুর্থ) কাভার ড্রাইভ করে একটা চার মেরেছিলাম। ব্যাটের মাঝখানে লেগে রকেটের মতো বল বাউন্ডারিতে গিয়েছিল। ওই শটটার পরই আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এরপর শুধু আশা করেছি, ওরা যেন আমি যেখানে চাই, সেখানে বল দেয়। ওরা কোথায় বল করুক চেয়েছিলেন?তামিম: থ্রি কোয়ার্টার লেংথে। স্কয়ার কাটের বল। আমি তো তখন লেগ সাইডে খেলতেই পারতাম না। জহির খানের সঙ্গে আপনার লড়াইটা তো খুব স্মরণীয় হয়ে আছে। ও বাউন্সারও মেরেছিল আপনার গায়ে। এর পরই যেন আরও জেগে উঠলেন আপনি...তামিম: আমার গায়ে বল লাগলে আমি একটা কথাই বলি, তোকে এর শোধ দিতে হবে। জহিরের ক্ষেত্রেও তা-ই হয়েছিল। ভারত বড় টিম বলে আমি আমার খেলা চেঞ্জ করিনি। প্রিমিয়ার লিগে যেভাবে খেলি, সেভাবেই খেলেছি। এই সাহসটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। আমাদের বাসার পিচ্চিগুলারও কোনো ভয়-ডর নাই। ওই ম্যাচে মুনাফ প্যাটেলের সঙ্গেও তো ‘সুমধুর’ কিছু বাক্য বিনিময় হয়েছিল...তামিম: ও আমাকে গালি দিয়েছিল, আমিও গালি দিয়েছি। কী টাইপের গালি?তামিম: বলা যাবে না। বললেও ছাপতে পারবেন না। মাঠে বোলার-ফিল্ডাররা গালি দিলেও ব্যাটসম্যানের পাল্টা জবাব দেওয়াটা তো একটু ব্যতিক্রমীই। এতে তো ব্যাটসম্যানেরই মনোসংযোগ নড়ে যেতে পারে...তামিম: আরে না, মাঠে আমাকে গালি দিলে আমিও গালি দেব। আমার বরং এটা ভালো লাগে। আমি চাই, বোলার-ফিল্ডাররা আমাকে উত্ত্যক্ত করুক। এতে আমি আরও উদ্দীপ্ত হই। এবারও তো সেই জহির-মুনাফের সঙ্গে দেখা হচ্ছে। মিরপুরে কি ফিরে আসবে পোর্ট অব স্পেন?তামিম: আমার জীবনে ওই ম্যাচটা ছিল স্পেশাল পারফরম্যান্স। ওই ইনিংসটা মানুষ এখনো মনে রেখেছে। এই বিশ্বকাপেও আমি এমন কিছু করতে চাই, যেটি সবাই মনে রাখবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রথম ম্যাচেই ভারতকে পাওয়া কি ভালো হলো?তামিম: ভালোই হয়েছে। আমার চোখে ওরা এখন নাম্বার ওয়ান টিম। যদি জিতে যাই, এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে? হারলেও আমরা যদি ভালো খেলতে পারি, সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। মনে হবে, ভারতের সঙ্গেই যদি অমন খেলতে পারি, অন্য দলগুলোর সঙ্গে তো আরও ভালো খেলা উচিত। ২০০৭ বিশ্বকাপের ভারত আর এই ভারতের পার্থক্য কী?তামিম: ভারত এবার আরও বেশি ভালো। তখন বোলিংটা খুব একটা অভিজ্ঞ ছিল না। জহির-নেহরা-হরভজন এখন অনেক বেশি অভিজ্ঞ। আরেকটা বড় পার্থক্য, লেট অর্ডার ব্যাটিং। গত বিশ্বকাপে ধোনির পরই ওদের ব্যাটিং শেষ হয়ে যেত। এখন পাঠান আছে, রায়না আছে, হরভজনও রান করে। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের পার্থক্য?তামিম: আত্মবিশ্বাস এখন অনেক বেশি। এই আত্মবিশ্বাসটা বেড়েছে স্কিলে উন্নতি হয়েছে বলে। আপনার ঢাল-তলোয়ার কিছু নেই, আপনি হাঁ হাঁ করে লাফিয়ে পড়লেন, এতে তো আর হবে না।