‘আবার আসিব ফিরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার ফরিদপুর জসীম মঞ্চে আবার আসিব ফিরে নাটকটি মঞ্চস্থ হয়। বোয়ালমারীর সাম্য সাহিত্য ও সংস্কৃতি সংসদ এটি পরিবেশন করে। নাটকটি রচনা করেছেন ফিরোজ বাঙাল ও নির্দেশনা দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।গতকাল এ সাংস্কৃতিক সংগঠনসহ আটটি সংগঠন ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সংগঠনগুলোর মধ্যে ছিল বিকাশ সংগীত সংস্থা, কানাইলাল শিল্পীগোষ্ঠী, বেগম সালেহা সংগীত একাডেমি, মোহনা নৃত্যকলা একাডেমি, নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠী, শহীদ সূফি সাহিত্য ও সংস্কৃতি গোষ্ঠী এবং সালাউদ্দীন বাউল সংগঠন। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নাচে-গানে মুখরিত হয়ে থাকে জসীম মঞ্চ। শত শত শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো এ অনুষ্ঠানমালা উপভোগ করে।