‘আবার গ্রুপ তিনে যেতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২-২৮ এপ্রিল আরেকটি ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের খেলা হচ্ছে মিয়ানমারে। বাংলাদেশ দলের প্রস্তুতি আজ শুরু বিকেএসপিতে। সেটিকে সামনে রেখে খুব একটা আশার কথা বলতে পারলেন না অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ১ নম্বর খেলোয়াড় অমল রায় আজ থেকে ডেভিস কাপের প্রস্তুতিতে নামছেন। এই টুর্নামেন্ট নিয়ে কী ভাবছেন?অমল রায়: আমরা কালই (আজ) বিকেএসপিতে যাব। আগে তো অনুশীলন শুরু করি। এমনিতেই সব সময় আমাদের স্বপ্ন থাকে তৃতীয় রাউন্ডে খেলার। আবার গ্রুপ তিনে যেতে চাই আমরা। গত বছর ইরানে তৃতীয় রাউন্ডে খেলেছিলেন। অবনমিত হয়ে এবার খেলতে হচ্ছে গ্রুপ চারে। নিশ্চয়ই এটা শুভ লক্ষণ নয়?অমল: ইরানে আমরা শুধু কিরগিজস্তানের সঙ্গেই জিতেছিলাম। বাকি তিন দেশের কাছে হেরেছি। আসলে ওই সব দেশের খেলোয়াড়েরা যে সুযোগ-সুবিধা পায়, আমরা ওদের কাছাকাছিও পাই না। তা ছাড়া কমপক্ষে তিন-চার মাস আগে থেকেই অনুশীলন শুরু করা উচিত ছিল। সারা বছর তো টেনিসে তেমন খেলাও থাকে না। ফাঁকা সময় কী করেন?অমল: বড় কোনো টুর্নামেন্ট না থাকলেও নিজেকে অনুশীলনের মধ্যে রাখি। বাকি সময় ব্যবসা করি। শুধু টেনিস নিয়ে থাকলে জীবিকা চলবে না। তাই খেলার পাশাপাশি ছোটখাটো ব্যবসা করছি। কিসের ব্যবসা করছেন?অমল: মোটর পার্টসের ব্যবসা। নিজের দোকান আছে বাংলা মোটরে। টেনিসে ভবিষ্যৎ নেই বলেই ব্যবসায় ঢুকেছি। এখন কোনো ব্যক্তিগত স্পনসরও নেই আমার। দেশের টেনিসের কী অবস্থা? এগিয়েছে, না পিছিয়েছে?অমল: আমাদের টেনিসে শুধু অবনতিই হচ্ছে। আগের কর্মকর্তারা তুলনামূলক অনেক ভালো ছিলেন। পরে যাঁরা এসেছেন, তাঁদের টেনিস নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই। ফেডারেশন থেকেও কেউ ভালো কিছু করার উদ্যোগ নেন না। বাইরেও কেউ খেলতে যেতে পারে না। আগের কর্মকর্তারা বেশির ভাগই অন্তত পাঁচ বছর টেনিসে থাকতেন। আর এখন এক বা দুই বছরের জন্য আসেন। এখানে এসে সবকিছু বুঝতে বুঝতেই সময় চলে যায়। এ জন্যই সমস্যাটা দেখা দেয়। প্রায় ১৬ বছরের টেনিস ক্যারিয়ার আপনার। কেমন চলছে সবকিছু?অমল: স্বপ্ন ছিল, দেশের সেরা খেলোয়াড় হব। একদিন ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন খেলব। কিন্তু এখন দেশের বাইরে তেমন কোনো টুর্নামেন্টে খেলার সুযোগই পাই না। এ জন্য বেশি খারাপ লাগে। ঘুরেফিরে হাতে গোনা সেই কয়েকটা টুর্নামেন্টে খেলি। টেনিস খেলা তো ব্যয়বহুল। খরচ মেটান কীভাবে?অমল: স্পনসর না থাকলেও কুয়েত এয়ারলাইনসের কর্মকর্তা আমিন ভাই আমাকে আর্থিক সহায়তা করেন। এতে অনেক উপকৃত হই। তাহলে টেনিস ফেডারেশন কী করছে?অমল: আমার শুরুর সময়ে ফেডারেশন থেকে বল, র‌্যাকেট...দিত। এখন কিছুই দেয় না। আমার মনে হয়, ফেডারেশনের নিচের সারির কর্মকর্তারা সাধারণ সম্পাদক, সভাপতি স্যারদের ভালোমতো কিছুই বোঝাতে পারেন না। এ জন্য সম্ভাবনাময় টেনিস হারিয়েই যাচ্ছে।