আবাহনীর ১৩তম বিদেশি কোচ হিসেবে কাল ঢাকায় এসেছেন এএফসি প্রো-লাইন্সেধারী ও এএফসির কোচিং ইনস্ট্রাক্টর আলী আকবর পোরমুসলিমি। প্রথম দিনেই অনুশীলনে নেমে পড়েছেন এই ইরানি। তারপর সন্ধ্যায় ক্লাব ভবনে বসে কথা বললেন নানা বিষয়ে বাংলাদেশে প্রথম এলেন। কেমন লাগছে?আলী আকবর পোরমুসলিমি: সবে তো এলাম। এখনো কিছু বুঝে উঠতে পারছি না। তবে এখন পর্যন্ত ভালোই লাগছে। অনুশীলনে খেলোয়াড়দের দেখে কী মনে হলো?আলী আকবর: প্রথম দিনের অনুশীলনে মূলত খেলোয়াড়দের টেকনিক্যাল দিকটি দেখেছি। এটা খুব গুরুত্বপূর্ণ। পাসিং, বল নিয়ন্ত্রণ, রানিং উইথ দ্য বল দেখে আমার মনে হয়েছে, বলের ওপর অনেক কাজ করতে হবে। শুধু কী এটাই?আলী আকবর: না, শুধু এটাই নয়। খেলোয়াড়দের অবশ্যই পেশাদার মানসিকতার হতে হবে। আমি চাই, দ্রুত চিন্তা করার ক্ষমতা থাকবে খেলোয়াড়দের। আজ দেখলাম বল ছাড়ায় খেলোয়াড়দের গতিটা ধীর। বলের সঙ্গে যোগাযোগ যত বেশি করা যায়, ততই ভালো। আবাহনীতে আপনার লক্ষ্য কী থাকবে?আলী আকবর: আর সব কোচের মতো আমিও ট্রফি চাইব। তবে আমার একমাত্র লক্ষ্য শুধু ট্রফি নয়, আমি আবাহনীকে গড়ে তুলতে চাই। বাংলাদেশের পেশাদার লিগে আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে গত মৌসুমে। এবার কি শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন? আলী আকবর: হ্যাঁ, আমি জানি আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। তবে এখানেই থেমে না থেকে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার লক্ষ্য থাকা উচিত। এ জন্য ক্লাবে পেশাদারি চর্চা অপরিহার্য। সব চিন্তাভাবনাই হতে হবে পেশাদার। তাহলে আপনার মূল বার্তাটা কী?আলী আকবর: আমি বলতে চাই, শুধু একের পর এক ম্যাচ জিতে যাওয়া ভালো নয়। আগেই বলেছি, একটা শক্তিশালী দল হতে হলে পায়ের নিচে মাটি শক্ত করতে হবে। বাংলাদেশে ইরানি কোচ নাসের হেজাজি কাজ করে গেছেন। নালজেগার, বিজেন তাহেরিরা খেলোয়াড় হিসেবে মাঠ মাতিয়েছেন একসময়। এটা কি জানেন?আলী আকবর: জানি। হেজাজি তো এখন ক্যানসারে আক্রান্ত। ওর সঙ্গে বছর দুয়েক আগে ইরানেই একটা কোচিং কোর্সে দেখা হয়েছে। ওই কোর্স আমি পরিচালনা করেছিলাম। হেজাজি অংশ নিয়েছে তাতে। নালজেগার, বিজেন তাহেরির কথা শুনেছি, ওরা খুব ভালো খেলোয়াড় ছিল। আবাহনীর জন্য ইরানি খেলোয়াড় আনার চিন্তা আছে?আলী আকবর: ক্লাব চাইলে আনতে পারি। সমস্যা হবে না। আবাহনীর সঙ্গে যোগাযোগটা কীভাবে?আলী আকবর: মাস কয়েক আগে ইরানেরই কোচিং ইনস্ট্রাক্টর মাসুদ একবালি ঢাকায় ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স পরিচালনা করে গেছেন। তিনি আমার বন্ধু। সম্ভবত তাঁর কাছেই আবাহনী আমার খোঁজ পেয়েছে। শুনেছি, গত বছর লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার সময় গাদ্দাফি স্টেডিয়ামের পাশেই কোচিং কোর্স পরিচালনা করছিলেন?আলী আকবর: হ্যাঁ, সেটা এক ভয়াবহ অভিজ্ঞতা। আমি তখন ‘সি’ লাইসেন্স কোর্স করাচ্ছিলাম গাদ্দাফি স্টেডিয়াম এলাকায়। ওই হামলার পর ভয়ে হোটেলে চলে যাই, অতঃপর দেশে। দুই দিন পর ফিরেছিলাম। আপনার কোচিং-দর্শন কী, প্রিয় কোচ কে?আলী আকবর: আমর দর্শন—বল নিয়ে দ্রুত ওঠো এবং দ্রুত নামো। প্রিয় কোচ মরিনহো আর গাস হিডিঙ্ক। মরিনহো পরিপূর্ণ পেশাদার, আর হিডিঙ্কের দল গড়ার ক্ষমতা অসাধারণ।