‘আমরা আর পারছি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মাসে এক কেজি সয়াবিন ৫০ টাকায় কিনতেও আমাদের গায়ে লাগে। কথা বললে তো গ্রেপ্তার হয়ে যাব, কথা বলতে চাই না। নিম্নবিত্তরা আমাদের কাছে হাত পাততে পারে, কিন্তু আমরা কারও কাছে হাত পাততে পারি না। আইনের আশ্রয় নিয়ে কী হবে, কিছুই হবে না। হলে খুনের আসামি ছেড়ে দেওয়া হতো না। আপনারা লেখেন, আমরা আর পারছি না। বাজারে গেলে টাকা শেষ হয়ে যায়, কিন্তু ব্যাগ ভরে না।সুলতানা রাজিয়া, গৃহিণী, ঢাকা।বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি তদারক করতে পারছে না। দুই মাস আগে আমদানি করা তেলের দাম এখন বাড়ে কীভাবে? এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সেল গঠন করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।এম এস সজল আহমেদশিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।আমরা এখন ব্যবসার ক্ষেত্রে মিনিমাম প্রফিট অ্যান্ড ম্যাক্সিমাম সেলের নীতি থেকে সরে এসেছি। সরকার ও বিক্রেতাদের মধ্যে যদি দেশাত্মবোধ না থাকে, তবে এ রকমই হবে।শহিদুল ইসলাম ঢালীচাকরিজীবী (অব.), ধানমন্ডি, ঢাকা।ভোজ্যতেলের ওপর সরকার সাবসিডি দিলে এবং ডিও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে দাম কমবে।আমির আজম ব্যবসায়ী, ঢাকা।বর্তমান সরকারের আমলে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে। তাই তেলের দাম নাগালের বাইরে, এ কথা বললে অত্যুক্তি হবে।আ. আজিজ খানসরকারি কর্মকর্তা (অব.), ময়মনসিংহ।ভোজ্যতেলের দাম নাগালের বাইরে যাওয়া খুবই নেতিবাচক দিক। এটা সরকারের ব্যাপারে জনগণের হতাশা তৈরি করতে পারে। এ ব্যাপারে আইনের প্রয়োগ ঘটাতে হবে।অমিত বণিকউন্নয়নকর্মী, কিশোরগঞ্জ।ভোজ্যতেলের অব্যাহত দাম বৃদ্ধি পাবলিক ডিমান্ডস রিকভারি আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। যখন-তখন দ্রব্যমূল্য বৃদ্ধি যেন সরকারের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে এমন কোনো অস্থিরতা এখন বিরাজ করছে না যে সরকার ব্যবসায়ীদের খোঁড়া অজুহাত মেনে নেবে।খায়রুল ইসলাম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।সরকারের নির্বাচনী ওয়াদা ছিল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে। কিন্তু গত দুই বছরে সরকারের চেষ্টা এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় সরকারের প্রতি জনগণ নিরাশ হয়েছে। জনগণের প্রতি দায়িত্ব থাকলে দাম কমানো উচিত। অন্যথায় জনগণ খেপে গেলে সরকারের ক্ষতি হবে।আজাহার হোসেনচাকরিজীবী, মানিকগঞ্জ।বিশ্ববাজারে তেলের দাম কমলেও এ দেশে কমছে না। আমাদের দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমে না।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।প্রতিটি ব্যাপারে দেশে আইন থাকলেও কোনো কোনো ক্ষেত্রে আইন করে সবকিছুর সমাধান করা যায় না। এ জন্য যথেষ্ট মানবিক সদিচ্ছা প্রয়োজন। শুধু আইন করে দ্রব্যমূল্য নির্ধারণ করা অসম্ভব। সবার মানবিকতা ও সদিচ্ছাই পারে এ সমস্যা দূর করতে, যেহেতু এটা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।নিলুফার ইয়াসমিনচাকরিজীবী, ঢাকা।