‘আমরা কিছু করতেই এসেছি’
বয়স হয়ে গেছে ৩৫। নিজেই বলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ভারতের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান ফাস্ট বোলার শোয়েব আখতার নিজের শেষ বিশ্বকাপে নিজের স্বপ্নের কথা যেমন জানিয়েছেন, তেমনি হিসাব মেলাতে চেয়েছেন ক্যারিয়ারের পাওয়া-না পাওয়ার প্রত্যাশার চাপ অনুভব করছেন?শোয়েব আখতার: (হেসে) মানুষ কি আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করে? কয়েক মাস ধরে আমি সাধ্যমতো কাজ করছি। করছি কঠিন অনুশীলন। মানুষের প্রত্যাশা মেটানোর যথাসাধ্য চেষ্টা করব। বেশি কিছু তো করতে পারব না। নিজের ওপর চাপ নিয়ে কী ভাবছেন?শোয়েব: চাপ আবার কী? পুরো ক্যারিয়ারজুড়েই আমি চাপ শব্দটাকে দূরে সরিয়ে রেখেছি। আমি যদি কোনো কিছু নিয়ে ভেবে থাকি, সেটা ছন্দ। খুব দ্রুত ছন্দে ফিরতে হবে আমাকে। ঠিক জায়গায় বল ফেলতে হবে। নিজের বলের গতি নিয়ে যদি বলেন।শোয়েব আখতার: জোরে বল করছি। আমি কি কখনো স্লো বল করেছি! পাকিস্তান দলের মানসিক অবস্থা কেমন দেখছেন?শোয়েব: আমরা কিছু করতেই এসেছি। আমাদের দিকে সব সময় যে অভিযোগের তীর ধেয়ে আসে, এটা খুব কষ্টের ব্যাপার। এটা যদি না হয়, তাহলে ওটা...। এই দলটি ভালোই সাড়া দিচ্ছে... স্পট ফিক্সিং ব্যাপারটা শোনার পর আপনার প্রথম প্রতিক্রিয়া কেমন ছিল?শোয়েব: এটা লজ্জার। একজন পাকিস্তানি হিসেবে আমি অনেক কষ্ট পেয়েছি। এরপর যেটা হয়েছে, ইংল্যান্ডে আমাদের পাকিস্তানি খেলোয়াড়দের বাজেভাবে দেখা হয়। পুলিশ, মিডিয়া...সব স্তরের মানুষই এভাবে দেখে। এমনকি আমি টয়লেটে যেতেও ভয় পাচ্ছিলাম। ভাবতাম, ওখানে কেউ হয়তো অপেক্ষা করে আছে...। ওই ঘটনার পরের কয়েকটি সপ্তাহ আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়...জীবনটা একদমই বিষিয়ে উঠেছিল, অসহ্য হয়ে উঠেছিল। এটা কি আপনার শেষ বিশ্বকাপ?শোয়েব: হ্যাঁ, তাই তো। আমার এখন ৩৫ এবং আমাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে। আমি স্মরণীয় কিছু করে যেতে চাই। আমি তো পেছনে পড়ে থাকতে পারি না। এটা তো কেবল কয়েক সপ্তাহের ব্যাপার। এটা কি বাড়তি প্রেরণা জোগাতে পারে?শোয়েব: তা বলতে পারেন...আমি সব সময়ই সেরাটা দিই। এই শতভাগ বিলিয়ে দিয়ে দেশকে কিছু এনে দিতে পারলেই সেটা হবে দারুণ ব্যাপার। বিশেষ করে, প্রায় ২০ বছর পর যদি দেশকে বিশ্বকাপ এনে দিতে পারি। দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন দেখছেন কি না?শোয়েব: আগে যেমন বলেছি, নিজেকে পেছনে পড়ে থাকতে দিতে পারি না, তেমনি আমি আমার শরীর নিয়েও ভাবি না। তরুণদের অবশ্য এটা নিয়ে ভাবতে হবে, এখন শরীর নিয়ে ভাবার কিছু নেই। এখন তো আমার ক্যারিয়ারের ডিসেম্বর মাস। ভারতের ফেবারিট তকমা নিয়ে আপনার ভাবনা।শোয়েব: খুব ভালো একটা দল ভারত। তবে এটাও অস্বীকার করা যাবে না, অনেক দল এখানে সফল হচ্ছে। আবার আইপিএলেও ওসব দেশের খেলোয়াড়েরা খেলছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড—সব দলই এখন উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। তবে এখনো তারা স্পিনার খেলার কৌশলটা আয়ত্ত করতে পারেনি। স্পিনারদের ভূমিকা?শোয়েব: বড় ভূমিকা রাখবে স্পিনাররাই। এই উইকেট আপনার জন্য নয় ভেবে নিশ্চয়ই খারাপ লাগছে?শোয়েব: মোটেই না। আমি যেকোনো উইকেটে বল করতে পারি। ওয়াকার ইউনুসকে কোচ হিসেবে পাওয়া নিয়ে কিছু বলুন।শোয়েব: সে ফাস্ট বোলারদের মন বুঝতে পারে। তাকে পাশে পাওয়াটা আমার জন্য দারুণ। ডেল স্টেইনকে নিয়ে কী বলবেন?শোয়েব: খুব জোরে বল করে। বলের ওপর নিয়ন্ত্রণটাও ভালো। একজন উইকেট-শিকারি। ক্যারিয়ারের পেছনে ফিরে তাকিয়ে কী বলবেন?শোয়েব: আমি সম্মানের সঙ্গেই এত দিন ধরে খেলছি। ইচ্ছা করে ভুল আমি কোনোদিনই করিনি। কখনো বিতর্ক তৈরি করিনি। আমি শুধু ক্রিকেটটাকে উপভোগ করতে চেয়েছি এবং আমার দেশ পাকিস্তানকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। ঘটনা এমনিতেই ঘটেছে। কিন্তু আমি কোনো বিতর্কের ইস্যু তৈরি করিনি। আপনার তো অনেক ভক্ত।শোয়েব: (আবেগাপ্লুত হয়ে) আল্লাহকে ধন্যবাদ। মানুষ আমার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু দেখে।